বাংলাদেশ ক্রিকেট লিগে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন শামসুর রহমান শুভ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন তিনি। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা মিলল। সোমবার সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
এইতো সেদিন লিগে তার ব্যাট থেকে এসেছিছল ২৬৭ রানের দারুন এক ইনিংস। এছাড়া দলে জায়গা পেলেন ব্যাটসম্যান ইমরুল কায়েস ও পেসার আল-আমিন হোসেন।
আগামী ২৪ জানুয়ারি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। ২৭ জানুয়ারি থেকে মিরপুর শেরে বাংলাং শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
প্রথম টেস্টের বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মার্শাল আইয়ুব, শামসুর রহমান, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, মুমিনুল হক, রবিউল ইসলাম, সোহাগ গাজী এবং আবদুর রাজ্জাক।



