Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টি-টোয়েন্টিতে গেইলের ১০০০ ছক্কা

November 1, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
টি-টোয়েন্টিতে গেইলের ১০০০ ছক্কা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিশ্ব ক্রিকেটে বিস্ফোরক ব্যাটসম্যানদের একজন ক্রিস গেইল। আর ২০ ওভারের ক্রিকেটে তো ‘বস’! যিনি মেজাজে থাকা মানেই চার-ছক্কার টর্নেডো! এবার সেই তিনিই টি-টোয়েন্টিতে গড়লেন এক হাজার ছক্কার অনন্য এক কীর্তি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে এ মাইলফলক ছুঁলেন এই ক্যারিবিয়ান।

আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে শুক্রবার ছক্কার সংখ্যা চার অঙ্কে নিয়ে যান গেইল। আবু ধাবিতে শুক্রবারের ম্যাচে নামার আগে ছক্কার হাজার থেকে ৭ ছক্কা দূরে ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা এই ব্যাটসম্যান।

শুক্রবার গেইলের ব্যাট থেকে আসে ৮ ছক্কা। তাই ইনিংস শেষে এই সংস্করণে তার ছক্কা দাঁড়ায় ১০০১টি। এর মধ্যে আইপিএলে তার ছ্ক্কা ৩৪৯টি, যা এই টুর্নামেন্টে সর্বোচ্চ।

রাজাস্থানের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুললেও গেইল অবশ্য পাঞ্জাবকে জেতাতে পারেননি। এক রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ৬৩ বলে ৯৯ করে জফ্রা আর্চারের বলে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটসম্যান।

টি-টোয়েন্টিতে ছক্কার সংখ্যায় গেইলের ধারেকাছেও নেই কেউ। অনেকটা পিছিয়ে দ্বিতীয়তে আছেন তারই স্বদেশী কাইরন পোলার্ড। তার ছক্কা ৬৯০টি। এদিকে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককলাম ৪৮৫ ছক্কা মেরে আছেন তিনে।

এমন কীর্তিতে নিজেকেই ধন্যবাদ দিচ্ছেন গেইল। জানাচ্ছিলেন, ‘এক হাজার ছক্কা, আরেকটি রেকর্ড? শুধু ধন্যবাদ দিতে চাই। ৪১ বছর বয়সেও ভালো মারতে পারায় ধন্যবাদ জানাতে চাই আমি। বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের ফল পাচ্ছি।’

২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টিতে প্রথম ছক্কা হাঁকান গেইল। গেইলের আইপিএলে সর্বোচ্চ ৩৪৯ ছক্কা। সিপিএলে ১৬২, বিপিএল ১৩২ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে (৬০) সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও এই মহা তারকার।

Previous Post

৫৪ ঘণ্টা ভ্রমণ শেষে…

Next Post

শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আকবর

Related Posts

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

1
২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

11
Next Post
নিলামে উঠছে বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবরের জার্সি-ব্যাট-গ্লাভস

শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আকবর

Discussion about this post

সর্বশেষ..

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
1

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD