Wednesday, July 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা তানজিদ

July 22, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। সর্বশেষ প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ২০তম স্থানে। একই সঙ্গে ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে গড়েছেন নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিংয়ের নতুন রেকর্ড। এর আগে তার সর্বোচ্চ রেটিং ছিল ৬৩৬। বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারীও তানজিদ।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা।

এই প্রত্যাবর্তনে সবচেয়ে বড় অবদান ছিল তানজিদের। দ্বিতীয় ম্যাচে তিনি খেলেন ৫৮ রানের ইনিংস, আর সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ৬৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ওই ম্যাচে ম্যাচসেরার পাশাপাশি পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য জেতেন সিরিজসেরার পুরস্কারও।

বাংলাদেশের আরেক ওপেনার সাইফ হাসানও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৫ রানের ইনিংস খেলে তিনি নয় ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠেছেন। অন্যদিকে জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট প্রথম ও তৃতীয় ম্যাচে চল্লিশোর্ধ্ব ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা নবম স্থানে জায়গা করে নিয়েছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের জন্য এসেছে সুখবর। অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান তিন ম্যাচে চার উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠেছেন। লেগস্পিনার রিশাদ হোসেন দ্বিতীয় ম্যাচে চার উইকেটসহ সিরিজে মোট পাঁচ উইকেট নিয়ে আট ধাপ এগিয়ে যৌথভাবে ২৫তম স্থানে আছেন।

সিরিজে উইকেটশূন্য থাকলেও অন্যদের অবনতির কারণে নয় ধাপ এগিয়ে ৬৯তম স্থানে উঠে এসেছেন পেসার তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির। সিরিজে আট উইকেট নেওয়া এনগারাভা ৩৭ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন। আর প্রথম ম্যাচে চার উইকেট নেওয়া মুজারাবানি ২২ ধাপ এগিয়ে এখন ৩৬তম স্থানে।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ইশান কিষান। বোলারদের মধ্যে এক নম্বরে আছেন আফগানিস্তানের রাশিদ খান, আর অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

এদিকে ইংল্যান্ড-ভারত ও নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পারফরম্যান্সও প্রতিফলিত হয়েছে সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে। ইংল্যান্ডের জো রুট তিন ম্যাচে অপরাজিত ৭৬, ৯৯ ও ৭৪ রান করে চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে ২০২০ সালের পর আবারও শীর্ষ দশে ফিরেছেন। সিরিজ নির্ধারণী ম্যাচে ১৪১ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের বেন ডাকেট ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে উঠেছেন।

ভারতের রোহিত শর্মা শেষ ওয়ানডেতে ১৩৮ রানের ইনিংস খেলে তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলির সঙ্গে রেটিংয়ের ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছেন। রোহিতের রেটিং এখন ৭৫৮, যেখানে কোহলির ৭৬৭। শীর্ষে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের ৮০২ রেটিংয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছেন ভারতের শুভমান গিল, যার সংগ্রহ ৮০১ পয়েন্ট।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল ছয় ধাপ এবং মার্ক চ্যাপম্যান ১০ ধাপ এগিয়েছেন। বোলারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি সাত ধাপ উন্নতি করে যৌথভাবে নবম এবং আলজারি জোসেফ ১০ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠেছেন।

নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার তিন ধাপ এগিয়ে চতুর্থ এবং ইংল্যান্ডের জফ্রা আর্চার এক ধাপ উন্নতি করে তৃতীয় স্থানে আছেন। বোলারদের তালিকার শীর্ষ দুই অবস্থানে আগের মতোই রয়েছেন আফগানিস্তানের রাশিদ খান ও পাকিস্তানের আবরার আহমেদ।

ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায়ও শীর্ষ দুই স্থানে কোনো পরিবর্তন হয়নি। এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই এবং দ্বিতীয় স্থানে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ছয় ধাপ উন্নতি করে তৃতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল।

Previous Post

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

5
হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

11
অনুমতি পেলেন না তাসকিন, তবে…
বিশেষ প্রতিবেদন

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

3

Discussion about this post

সর্বশেষ..

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা তানজিদ

by cricbdadmin
0
0

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। সর্বশেষ প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে স্বাগতিক দেশের সংবাদমাধ্যমের নজরে চলে এসেছেন বাংলাদেশের...

হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

by cricbdadmin
0
11

হতাশার জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে হার, ওয়ানডে সিরিজে ধবলধোলাই এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম...

অনুমতি পেলেন না তাসকিন, তবে…

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

by cricbdadmin
0
3

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যাচ্ছেন না বাংলাদেশের পেসার তাসকিন...

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

by cricbdadmin
0
8

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD