Wednesday, June 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টি-টুয়েন্টিতে ফিরছেন মাশরাফি?

February 22, 2018
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
হাসপাতালে ভর্তি মাশরাফি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

গত বছর আচমকা টি-টুয়েন্টি থেকে অবসর নেন মাশরাফি বিন মুর্তজা। এরপর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে বড় নাজুক অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশকে। সেখানে থেকে দলকে টেনে তুলতে আবারও টাইগার ওয়ানডে অধিনায়কের দারস্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির চাওয়া এ ফরম্যাটে ফিরে আসুক ম্যাশ।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তার নেতৃত্বে ২৮ ম্যাচে ১০টিতে জিতেছে টাইগাররা। এরমধ্যে এশিয়া কাপ টি-টুয়েন্টির ফাইনালিস্ট। পাকিস্তান, শ্রীলঙ্কার মতো টি-টোয়েন্টির সেরাদের হারিয়েছে যে দল, সেই দলটি এখন ধুঁকছে সংক্ষিপ্ত ফরমেটের এই ক্রিকেটে। নুতন এবং পুরোনো বলে মাশরাফির সার্ভিসটাও দারুণ মিস করছে লাল-সবুজ প্রতিনিধিরা। সে কারনেই এ ফরম্যাটে মাশরাফিকে ফিরিয়ে আনতে চাইছে বিসিবি।

অবসর ভেঙে দ্রুতই টি-টুয়েন্টিতে ফিরে আসুক মাশরাফি। এমনটাই চান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এজন্য সাবেক এ ক্রিকেটার অনুরোধও জানিয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ককে। বলেন, ‘মাশরাফি মাঠে না থাকায় তার ৪ ওভারের প্রকৃত রিপ্লেশমেন্ট পাইনি। বিপিএল থেকে যাদের বোলিং দেখে নিয়েছি দলে, তাদের কেউ তার অভাব পূরন করতে পারিনি। তাই আমরা ওকে সিদ্ধান্ত প্রত্যাহার করে টি-টুয়েন্টিতে ফেরার অনুরোধ জানিয়েছি। বোর্ডের শীর্ষস্থানীয়রাও মাশরাফিকে একই অনুরোধ করেছেন বলে জেনেছি। কিন্তু ওর পক্ষ থেকে ইতিবাচক কোন সাড়া এখনও পাইনি আমরা।’

টি-টুয়েন্টিতে খুব একটা আগ্রহ নেই মাশরাফির। এটা আগেও তেমন একটা ছিল না ওয়ানডে অধিনায়কের। তিনি চান জাতীয় দলের টেস্ট জার্সিতে মাঠে নামতে। ব্যাপারটি নিয়ে নান্নু বলেন, ‘টি-টোয়েন্টিতে নয়, ও ফিরতে চায় টেস্টে। এমনিতেই হাঁটুর লিগামেন্টে এতোবার অপারেশন হয়েছে বলে চারদিনের ম্যাচ খেলার ঝুঁকি ওকে দিয়ে নেয়ার পক্ষপাতী নই আমরা। তাহলে ও কিভাবে টেস্ট খেলবে ? মাশরাফি বরং টি-টুয়েন্টিতে ফিরে আসুক। এটাই মনে-প্রানে চাইছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজে ইনজুরির জন্য ছিলেন না সাকিব আল হাসান। আর অবসরের জন্য মাশরাফির অভাবটা তো মিস করেছেই বাংলাদেশ। তাদের অভাবটা কোনোভাবেই পূরণ করতে পারছে না কেউ। সেই হতাশা মোটেও লুকিয়ে রাখতে পারলেন না নান্নু, ‘এ সিরিজে আমরা মাশরাফি এবং সাকিবের ৮ ওভার মিস করেছি। এদের দু’জনকে পেলে ব্যবধানটা এরকম হতো না।’

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টি-টুয়েন্টি র‌্যাংকিংয়ে এখন বড় নাজুক অবস্থায় বাংলাদেশ। ৯ নম্বরে অবস্থান করা আফগানিস্তানের র‌্যাংকিং পয়েন্ট যেখানে ৮৮, সেখানে ১০ নম্বরে থাকা টাইগারদের ৭২! আইসিসি টি-২০ র‌্যাংকিংয়ে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে এখন স্কটল্যান্ডও ( ৬৭ পয়েন্ট)। এমন পরিস্থিতি থেকে দ্রুতই মুক্তি পেতে বিসিবির একমাত্র চাওয়া, অবসর ভেঙে ফিরে আসুক মাশরাফি।

মাশরাফি বিন মর্তুজা ফ্যানস গ্রুপ নড়াইল এক্সপ্রেসকে টি-টুয়েন্টিতে ফিরিয়ে আনতে নিয়েছে ব্যাপক কর্মসূচী। বাংলাদেশের দুঃসময়ে ওয়ানডে অধিনায়ককে কাছে পেতে মানববন্ধন কর্মসূচী পালনে বিসিবি এবং মাশরাফির দৃস্টি আকর্ষন করতে চায় তারা।

Previous Post

কোহলির রেকর্ড যাত্রা চলছেই

Next Post

সবচেয়ে কম বয়সে শীর্ষে রশিদ

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

8
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

6
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

9
Next Post
এক উইকেটের মূল্য ২৪ লাখ টাকা!

সবচেয়ে কম বয়সে শীর্ষে রশিদ

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
8

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
8

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD