Monday, July 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টি-টুয়েন্টি দলে ফিরলেন আফিফ

June 18, 2023
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টি-টুয়েন্টি দলে ফিরলেন আফিফ
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

টেস্ট ম্যাচে দুর্দান্ত জয়ের পর এবার বাংলাদেশের সামনে ওয়ানডে ও টি-টুয়েন্টি মিশন। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের দলও ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে ফিরেছেন আফিফ হোসেন ও ইবাদত হোসেন চৌধুরি। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন জাকের আলি অনিক।

রোববার দুই ম্যাচ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টুয়েন্টি দলে ডাক পেলেন আফিফ হোসেন ধ্রুব। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টুয়েন্টি ম্যাচে একাদশে জায়গা হারান আফিফ। বাংলাদেশের হয়ে টানা ৬১ ম্যাচ খেলে দল থেকে বাদ পড়েন তিনি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তার টি-টুয়েন্টি অভিষেক। সেই ম্যাচে দুই বলে শূন্য রান করে আউট হওয়ার পর বাদ পড়েন।

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১৫ ম্যাচে ৫৫০ রান করেন বাঁহাতি ব্যাটার আফিফ। তার পথ ধরেই জাতীয় দলে ডাক পেলেন। আগামী ১৪ ও ১৬ জুলাই আফগানিস্তানের বিপক্ষে দুটো টি-টুয়েন্টি খেলবে। দুটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তার আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৫ জুলাই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ও ১১ জুলাই। সেই মিশনে আগামী ১ জুলাই আফগানরা ফের বাংলাদেশে আসবে।

বাংলাদেশ টি-টুয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।

বাদ : জাকের আলি অনিক
ফিরলেন: আফিফ হোসেন ও ইবাদত হোসেন চৌধুরি।

Previous Post

রশিদ খান-নবীকে নিয়ে আসছে আফগানরা

Next Post

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Related Posts

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

3
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন
বিশেষ প্রতিবেদন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

6
Next Post
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
3

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
4

আগস্টজুড়ে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD