Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টানা তিন জয়ের পর হোঁচট

October 9, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
টানা তিন জয়ের পর হোঁচট
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

টানা তিন জয়ে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তারপরও প্রতিপক্ষকে হোয়াইটওয়াষ করার লড়াইয়ে ছিল জুনিয়র টাইগাররা। কিন্তু হলো না। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটিতে হেরে যাওয়ায় একটু হলেও হতাশ হয়েছে দল।

বুধবার রোমাঞ্চকর লড়াইয়ে পর চতুর্থ যুব ওয়ানডেতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। বার্ট সার্টক্লিফ ওভাল মাঠে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৫ রান করে বাংলাদেশের যুবারা। এরপর শেষ ওভারে এসে সর্বনাশ। ৫ বল আগেই হার মানে সফরকারীরা।

এই হারের পরও পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করতে নেমে তানজিদ হাসান ও পারভেজ হোসেন বেশ লড়েছিলেন। তারপর অধিনায়ক আকবর আলী ও তৌহিদ হৃদয়ের ব্যাটও কথা বলে। তারপরও অবশ্য জেতা হল না। ৪৪ বলে ৫১ রান করেন তানজিদ। ইনিংসে ছিল ৯ চার ও ১ ছক্কা। সবশেষ দুই ইনিংসে ৯৯ ও শতরান করা মাহমুদুল হাসান জয় বুধবার ফিরেন মাত্র ১৩ রানে। পারভেজ তুলেন ৮২ বলে ৫৫ রান।

আকবর আলি ও তৌহিদ হৃদয় ১০৪ রানের জুটি গড়েন। অধিনায়ক আকবর ৩৪ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। ৪৪ বলে ৬৬ রান করে ফেরেন তিনি। ৭৭ বলে তিন ৭৩ রান নেন হৃদয়।

জবাবে নেমে শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে শতরান করেন ওলি হোয়াইট ও ফার্গুস লেম্যান। দু’জন মিলে জমা করেন ১২২। ৬২ বলে ৪৫ রান করেন হোয়াইট। লেম্যান ৭১ বলে ৭৬। উইলিয়াম ক্লার্ক-টাসকফ ৬৪ রানের জুটি। টাসকফ ৭৭ বলে ৬৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

৭৮ রানে ৩ উইকেট নেন আসাদউল্লাহ গালিব। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও অভিষেক দাস।

রোববার একই ভেন্যুতে পঞ্চম ও শেষ যুব ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৯৫/৮ (তানজিদ ৫১, পারভেজ ৫৫, মাহমুদুল ১৩, শাহাদাত ১২, হৃদয় ৭৩, আকবর ৬৬, শামিম ০, অভিষেক ১৩*, শরিফুল ০, মুরাদ ১*; হ্যানকক ৯-০-৭৩-৩, টাসকফ ১০-০-৩৯-২, অশোক ৬-০-৩৪-১, ম্যাকেঞ্জি ৯-১-৪৫-১, ফিল্ড ৯-১-৬৩-১)
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.১ ওভারে ২৯৬/৪ (হোয়াইট ৪, ভিশভাকা ৮, লেম্যান ৭৬, ক্লার্ক ৩৪, টাকসফ ৬৬*, ম্যাকেঞ্জি ১৩, পোমার ১০, অশোক ২৪*; শরিফুল ১০-২-৪১-১, অভিষেক ১০-২-৪৮-১, শামিম ৬.১-০-৪৩-০, গালিব ৯-০-৭৮-৩, হৃদয় ৪-০-২৯-০, মুরাদ ১০-০-৫১-০)
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে বাংলাদেশ এগিয়ে

Previous Post

শুরু হচ্ছে জাতীয় লিগের রোমাঞ্চ

Next Post

শুরুতেই হতাশ করলেন শান্ত-এনামুলরা

Related Posts

২৫ বছরে টেস্ট ক্রিকেটে কতদূর এলাম-তাইজুল দিলেন বিবেকের জবাব
বিশেষ প্রতিবেদন

রেকর্ড গড়ে একাই লড়লেন তাইজুল

2
বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো
অনান্য খেলা

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো

3
জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

6
Next Post
শুরুতেই হতাশ করলেন শান্ত-এনামুলরা

শুরুতেই হতাশ করলেন শান্ত-এনামুলরা

Discussion about this post

সর্বশেষ..

২৫ বছরে টেস্ট ক্রিকেটে কতদূর এলাম-তাইজুল দিলেন বিবেকের জবাব

রেকর্ড গড়ে একাই লড়লেন তাইজুল

by cricbdadmin
0
2

হারারে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। মাত্র ১৪০ রানে গুটিয়ে যাওয়ার পর বড় ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে...

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো

by cricbdadmin
0
3

শেষ মুহূর্ত পর্যন্ত নেদারল্যান্ডসের জয়ই যেন সময়ের অপেক্ষা ছিল। কিন্তু যোগ করা সময়ে ইসা দিওপের সমতাসূচক গোলে বদলে যায় পুরো...

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
6

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD