Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

টানা চার জয়ে উড়ছে মাশরাফির রূপগঞ্জ

March 24, 2023
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টানা চার জয়ে উড়ছে মাশরাফির রূপগঞ্জ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জয়টাকে অভ্যাস বানিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) তুলে নিয়েছে টানা চতুর্থ জয়। শুক্রবার ছুটির দিনে উড়ল সাবেক চ্যাম্পিয়নরা। এবার তাদের শিকার শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রোজার প্রথম দিনে যদিও শেষদিকের নাটকে সহজ ম্যাচটা জিততে একটু বেগই পেতে হয়েছে তাদের।

বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে সেঞ্চুরি করেও দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে জয় এনে দিতে পারেন নি অমিত হাসান। লিজেন্ডসদের হয়ে ফের চমক চিরাগ জানির। এই ভারতীয় অলরাউন্ডারের দাপটে চেনা ছন্দে রূপগঞ্জ। মাশারফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ তুলে নিল চার ম্যাচে চার জয়!

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এদিন অমিতের সেঞ্চুরিতে ৪৭.৩ ওভারে ২০৭ রানে অলআউট হয় শাইনপুকুর। এরপর
বৃষ্টির বাধায় পাল্টে যায় ম্যাচের সমীকরণ। বৃষ্টি আইনে রূপগঞ্জের সঙ্গে লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ১৬৮ রান। তাড়া করতে নেমে ৩৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে রূপগঞ্জ।

শেষদিকে তানভীর হায়দার (১০) ও মুক্তার আলি (১) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সর্বোচ্চ ৪৩ রান আসে ইরফান শুক্কুরের ব্যাট থেকে। চিরাগ ৪২ ও সাব্বির রহমান করেন ৪৩ রান করেন। শাইনপুকুরের হাসান মুরাদ ৩ উইকেট নেন।

সকালে অমিত করেন শতক। সাজ্জাদুল হকের হাফ সেঞ্চুরি। অমিত ১৩৯ বলে পা রাখেন তিন অঙ্কে। ১৪৪ বলে ১০৪ রানে আউট হন তিনি।

৬৩ বলে ৬৭ রান করেন সাজ্জাদ। বল হাতে শাইনপুকুরকে শাসন করেন চিরাগ। এই পেস অলরাউন্ডার ৯ ওভারে ৩৭ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। আরও একবার ম্যাচসেরা তিনি। এনিয়ে চার ম্যাচের তিনটিতেই সেরা চিরাগ।

বল হাতে সফল লিজেন্ডসদের অধিনায়ক মাশরাফিও। ৮.৩ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট তুলেন নেন তিনি। ম্যাশের নেতৃত্বে দাপট চলছেই রূপগঞ্জের!

সংক্ষিপ্ত স্কোর-

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৭.৩ ওভারে ২০৭/১০ (শামসুর ৪, খালিদ ০, প্রিয়াঙ্ক ২৩, অমিত ১০৪, আমিনুল ১৩, সাজ্জাদুল ৫৭, রেজা ১, মেহেদি রানা ১, মুরাদ ১, নাবিল ০*, নাহিদ ০; চিরাগ ৯-১-৩৭-৪, আল আমিন ৮-২-৪০-১, মুক্তার ২-০-১১-০, নাঈম জুনি. ৬-০-২০-১, তানবির ৫-০-২৭-০, সোহাগ ৯-০-৩২-০, মাশরাফি ৮.৩-০-৪০-৩)

লিজেন্ডস অব রূপগঞ্জ: (লক্ষ্য ৩৬ ওভারে ১৬৮) ৩৪.৫ ওভারে ১৭০/৭ (মুনিম ১৭, পারভেজ ৫, সাব্বির ৩৬, ইরফান ৪৩, মাশরাফি ০, চিরাগ ৪২, তানবির ১০, সোহাগ ২, মুক্তার ১; নাহিদ ১.৩-০-৪-১, নাবিল ৬.৫-১-৩৭-০, মেহেদি রানা ৭.৩-০-৩৫-১, মুরাদ ৭-০-২৯-৩, রেজা ৩-০-২০-০, শামসুর ৭-০-২৫-২, আমিনুল ২-০-১৫-০)

ফল: ডিএলএস পদ্ধতিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী

ম্যাচসেরা: চিরাগ জানি

Related Posts

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD