Saturday, May 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টাইগারদের শ্রীলঙ্কা সফরের অনিশ্চয়তা কাটছে

September 17, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল তামিমের দল
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে আশার আলো উঁকি দিচ্ছে। দুই পক্ষ অনেকটা উদার হয়ে এখন অপেক্ষায়। এরইমধ্যে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুই ভাগে কোয়ারেন্টিনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশে ৭ দিন কোয়ারেন্টিন করে শ্রীলঙ্কায় পৌঁছে আরও ৭ দিন কোয়ারেন্টিনে করতে হবে তামিম ইকবাল-মুমিনুল হকদের।

একইসঙ্গে সফরে সদস্য সংখ্যা বাড়ানোর দাবি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সংখ্যাটা ৩০ থেকে বেড়ে ৪১ হতে পারে।

অবস্থা দেখে মনে হচ্ছে লঙ্কান বোর্ডের নতুন প্রস্তাবে শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের রাজি হওয়ার সম্ভাবনা বেশি। এখন আনুষ্ঠানিকভাবে নতুন সফর পরিকল্পনা পাঠালে তারপর সিদ্ধান্ত জানাবে বিসিবি।

বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনো ই-মেইলের অপেক্ষায় আছি। আশা করি কয়েক দিনের মধ্যে জানতে পারব। সিদ্ধান্তটা এখন শ্রীলঙ্কার কোভিড টাস্ক ফোর্সের। এই টাস্কফোর্স কোভিড-১৯ নিয়ন্ত্রণ করে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা ক্রিকেট তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে, তারা জানলে আমরা জানতে পারব।’

এদিকে ১৯ সেপ্টেম্বর ঢাকায় এসে করোনা পরীক্ষার নমুনা দেবেন ঢাকার বাইরে থেকে আসা জাতীয় দলের ক্রিকেটাররা। ২০ সেপ্টেম্বর হোটেলে উঠে ২১ সেপ্টেম্বর থেকে শুরু প্রস্তুতি ক্যাম্প। জালাল ইউনুস জানান, ‘আমরা প্রস্তুত। আগে যে রকম প্রস্তুতি নেওয়ার কথা ছিল সে রকম প্রস্তুতিই নিয়ে রেখেছি।’

সব ঠিক থাকলে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু করার কথা।

Previous Post

ফের নেতৃত্বে ফিরছেন সাকিব!

Next Post

সাবেক ক্রিকেটার-সংগঠক ফারুক আর নেই

Related Posts

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
Next Post
সাবেক ক্রিকেটার-সংগঠক ফারুক আর নেই

সাবেক ক্রিকেটার-সংগঠক ফারুক আর নেই

Discussion about this post

সর্বশেষ..

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
6

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD