Monday, August 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home এশিয়া কাপ ক্রিকেট

মুশফিকের পর কোহলির সেঞ্চুরি, জিতল ভারত

February 26, 2014
in এশিয়া কাপ ক্রিকেট, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মুশফিকের পর কোহলির সেঞ্চুরি, জিতল ভারত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বড় স্কোর গড়েও জয় নিয়ে মাঠ ছাড়া হল না বাংলাদেশের। হার দিয়েই এবারের এশিয়া কাপ ক্রিকেট শুরু করলেন মুশফিকুর রহীমরা। বুধবার তাদের ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করল ভারত।
নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২৭৯ রান। ফতুল্লায় দারুণ এক সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মুশফিকুর রহীম। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট  হারিয়ে ভারত ৪৯ ওভারে জয় তুলে নেয়। এখানে মুশফিকের সেঞ্চুরির জবাব দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি করেন ১৩৬ রান। ওয়ানডেতে এটি তার ১৯তম শতরান। ৭৩ রান আসে আজিঙ্কা রাহানের ব্যাট থেকে।
এদিকে শুরুতে মমিনুল হক এবং শামসুর রহমানের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু মুশফিক আর এনামুল হকের ব্যাটে ধাক্কা সামলে উঠে দল। দু’জন গড়েন ১৩৩ রানের জুটি। এনামুল ৭৭ রান করে ফিরেন সাজঘরে।
মুশফিক তুলে নেন শতরান। শেষপর্যন্ত ১১৩ বলে ১১৭ রান করে আউট হন তিনি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় শতরান। এর আগে ৩৯তম ওভারের শেষ বলে ভারতীয় বোলার বরুন অ্যারনের বিমার (শরীর বরাবর বল) মুশফিকের বুকে লাগলে পিচে লুটিয়ে পড়েন মুশফিক। আগেও একটি ‘বিমার’ করায় অ্যারনকে আর বল করতে দেন নি অাম্পায়ার। ৭.৫ ওভার বল করে ৭৪ রান দিয়েছেন তিনি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই শামসুর রহমানকে (৭) সাজঘরের পথ দেখিয়ে দেন মোহাম্মদ শামি। এরপর ২৩ রান করা মমিনুলকে ফেরান রবিচন্দন অশ্বিন।
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য খেলা ওয়ানডের দল থেকে পরিবর্তন দুটি। দলে ফিরেন আবদুর রাজ্জাক এবং জিয়াউর রহমান।

ভারত টস জিতে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৯/৭ (এনামুল ৭৭, শামসুর ৭, মমিনুল ২৩, মুশফিক ১১৭, নাঈম ১৪, নাসির ১, জিয়া ১৮, সোহাগ ৩*, মাশরাফি ১*; সামি ৪/৫০)
ভারত: ৪৯ ওভারে ২৮০/৪ (কোহলি ১৩৬, রাহানে ৭৩; জিয়া ১/২০)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: বিরাট কোহলি

Related Posts

সাব্বিরের ব্যাটে হোবার্ট-ঝড় থামিয়ে বাংলাদেশের জয়
বিশেষ প্রতিবেদন

সাব্বিরের ব্যাটে হোবার্ট-ঝড় থামিয়ে বাংলাদেশের জয়

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

পেসারদের পারফরম্যান্সে খুশি শান্ত, ব্যাটিং নিয়ে হতাশা

0
ম্যাকাইয়ে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ইতিহাস
বিশেষ প্রতিবেদন

ম্যাকাইয়ে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD