Friday, November 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ফের হারল বাংলাদেশ, সিরিজ লঙ্কানদের

February 20, 2014
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ফের হারল বাংলাদেশ, সিরিজ লঙ্কানদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার লড়াইয়ের আগেই হার মানল বাংলাদেশ। সমস্যাটা আসলে থেকেই যাচ্ছে। প্রথমে ক্যাচ মিসের মহড়া তারপর বাজে ব্যাটিং। বৃহস্পতিবারও এমন বাজে ক্রিকেট খেলল বাংলাদেশ। আর তাতেই শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে তুলে নিল ৬১ রানের সহজ জয়। এক ম্যাচ আগে ওয়ানডে সিরিজ জিতে সফরকারীরা।
এ ম্যাচেও দুর্দান্ত ব্যাটিংয়ের ধারাবাহিকতাটা ধরে রাখলেন কুমার সাঙ্গাকারা। দল যখন বিযর্পয়ে তখন আরো একবার মেলে ধরলেন নিজেকে। এবার ওয়ানডেতেও সেঞ্চুরি তুললেন কুমার সাঙ্গাকারা। তাতেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ২৮৯ রান। জবাবে ব্যাট করতে নেমে যা একটু লড়লেন মুশফিকুর রহীম। বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে এলো ৭৯। আর দল ৪৩ ওভারে অলআউট ২২৮ রানে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। অবশ্য শুরুতেই ওপেনার কুশল পেরেরাকে সাজঘরের পথ দেখিয়ে দেন পেসার রুবেল হোসেন। এরপর তিনি তুলে নেন তিলকারত্মে দিলশানের (৮) উইকেটও তুলে নেন তিনি। এরপর দিনেশ চান্দিমাল ৯ রান করে আউট হলে চাপে পড়ে শ্রীলঙ্কা। কিন্তু কুমার সাঙ্গাকারা (১২৮) এবং আশান প্রিয়াঞ্জন (৬০) দলকে নিয়ে যান নিরাপদে। ১১৪ রানের জুটি গড়েন দুজন।
জবাব দিতে নেমে এলোমেলো ক্রিকেট খেলে গেছে বাংলাদেশ।
এই ম্যাচের বাংলাদেশ দলের একাদশে খেলেন মাশরাফি বিন মর্তুজা। আগের ম্যাচে খেলা পেসার আল আমিন বাদ পড়েন।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৯/৬ (সাঙ্গাকারা ১২৮, প্রিয়াঞ্জন ৬০, ম্যাথিউস ৫৬*; রুবেল ৩/৭৬, সানি ১/৪৪, সাকিব ১/৪৬)
বাংলাদেশ: ৪৩ ওভারে ২২৮/১০ (এনামুল ৪২, মুমিনুল ১৫, মুশফিক ৭৯, সাকিব ২৪, নাসির ২২, সোহাগ ৭, মাশরাফি ১৭; সেনানায়েকে ২/৩৩, থিসারা ২/৪০, মেন্ডিস ২/৪৩)
ফল: শ্রীলঙ্কা ৬১ রানে জয়ী
ম্যাচসেরা: কুমার সাঙ্গাকারা
সিরিজ: শ্রীলঙ্কা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে

Related Posts

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

নাইন্টি লিগে দল পেলেন সাকিব-রিয়াদসহ আরও যারা

0
বরিশালে নাম লেখালেন আশরাফুল
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় টেস্ট জয়ের স্বপ্ন আশরাফুলের

0
৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের সঙ্গে মজার অভিজ্ঞতা ফাঁস করলেন ডি ভিলিয়ার্স

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD