Sunday, June 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জয় দিয়ে শুরু মেয়েদের

December 3, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এসএ গেমসে টাইগ্রেসদের লক্ষ্য স্বর্ণ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সোনার পদক জেতার মিশন নিয়েই এখন নেপালে বাংলাদেশের নারী ক্রিকেট দল। সেই লড়াইয়ের শুরুতেই বাজিমাত। শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু টাইগ্রেসদের। প্রতিপক্ষকে উড়িয়ে এস এ গেমসে দারুণ শুরু করেছে মেয়েরা। পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে ৭ উইকেটে জিতেছে সালমা খাতুনের দল।

শ্রীলঙ্কার ১২২ রানের জবাব দিতে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে ৯ বল আগেই। সানজিদা সুলতানা অপরাজিত ৫১ রানে। ফারজানা হক তুলেন ২৩। বল হাতে ৪ উইকেট নেন নাহিদা।

মঙ্গলবার ১২৩ রানের লক্ষ্যে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই লঙ্কান অফ স্পিনার উমেশা থিমাশিনির বলে আউট হন ওপেনার মুরশিদা খাতুন। তবে দ্বিতীয় উইকেটে দলকে পথে ফেরান সানজিদা ও আয়েশা। দুজনের জুটিতে স্কোরকার্ডে যোগ হয় ৫৩ রান। ৩৫ বলে দুটি চার ও এক ছক্কায় ২৯ রান করে তারিকা সেওয়ান্দির বলে ফিরতি ক্যাচ দেন আয়েশা। সানজিদার সঙ্গে ২১ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৬ রানে ফেরেন চারে নামা নিগার সুলতানা।

নিগার ফিরলেও ৩৯ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে দলকে জয় এনে দিলেন সানজিদা ও ফারজানা। কাভিশা দিলহারির বলে দুই রান নিয়ে ৪৪ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছান সানজিদা। পরের ওভারেই একটি করে চার ও ছক্কা মেরে জয় এনে দেন ফারজানা।

টস হেরে বল হাতে শুরুটা ভালো না হলেও পরে নাহিদার নৈপুণ্যে ম্যাচে ফেরে বাংলাদেশ। লঙ্কান ওপেনিং জুটি ৩৪ রানে ভাঙেন নাহিদা। পরে হার্ষিথা মাদাভির সাথে দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন থিমাশিনি। আগ্রাসী ব্যাটিংয়ে ৪৯ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় ৫৬ রান করে তিনি ফেরেন। এদিকে ৩৩ রান করা মাদাভিকেও ফেরান নাহিদা। নিজের পরের ওভারে প্রতিপক্ষ শিবিরে তিনি দেন জোড়া ধাক্কা। শেষ দিকে লঙ্কানদের দ্রুত ২টি উইকেট তুলে নিয়ে কম রানের মধ্যে আটকে রাখে টাইগ্রেসরা।

৪ ওভারে ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন নাহিদা। তবে ম্যাচসেরা হাফসেঞ্চুরিয়ান সানজিদা।

সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২২/৬ (থিমাশিনি ৫৬, মাদাভি ৩৩, সান্দিপনি ১২; নাহিদা ৪/৩২, জাহানারা ১/২২)
বাংলাদেশ: ১৮.৩ ওভারে ১২৬/৩ (সানজিদা ৫১*, আয়েশা ২৯, ফারজানা ২৩*; থিমাশিনি ১/১৩, সেওয়ান্দি ১/১৮)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সানজিদা ইসলাম।

Previous Post

ড্র করে সিরিজ কিউইদের

Next Post

বিপিএলের উদ্বোধনীতে দর্শকদের দুঃসংবাদ

Related Posts

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

যে কারণে দলের বাইরে মিরাজ

5
শান্ত-মোসাদ্দেকে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হোয়াইটওয়াশের মঞ্চে বাংলাদেশ, বিশ্রামে মিরাজ

8
Next Post
Coaches pay price for BCB whim!

বিপিএলের উদ্বোধনীতে দর্শকদের দুঃসংবাদ

Discussion about this post

সর্বশেষ..

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

শান্ত-মোসাদ্দেকে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

হোয়াইটওয়াশের মঞ্চে বাংলাদেশ, বিশ্রামে মিরাজ

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে এবার সফরকারীদের হোয়াইটওয়াশ করার মিশনে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ...

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD