জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে প্রথম ৪ দিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করল বিসিবি। যেখানে আছেন চার জন টেস্ট ক্রিকেটার-রকিবুল হাসান, নাঈম ইসলাম, শাহাদাত হোসেন, মার্শাল আইয়ুব এবং সাব্বির রহমান। দল ঘোষণা হলেও অধিনায়কের নাম জানায়নি বিসিবি।
১৪ সেপ্টেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ৪ দিনের ম্যাচ। এরপর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় ৪ দিনের ম্যাচ। সেই ভেন্যুতেই ২৭ ও ২৯ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর হবে তিনটি ওয়ানডে ম্যাচ।
এর আগে আগামী বুধবার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল।
‘এ’ দল: লিটন দাস, সাদমান ইসলাম, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, রকিবুল হাসান, সাব্বির রহমান, নাঈম ইসলাম, নুরুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, যুবায়ের হোসেন, সাকলায়েন সজীব, শাহাদাত হোসেন, মোহাম্মদ শহীদ এবং মুক্তার আলী।



