মাশরাফিদের মতো পা পিছলে যায়নি জাহানারা আলমদের। পুরুষ দল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ জিতে হোচট খায় দ্বিতীয়টিতে। কিন্তু নারী দল ঠিকই জিম্বাবুয়ের মেয়েদের হারিয়ে দিল। একইসঙ্গে ২-০ তে হোয়াইটওয়াশের তৃপ্তি পেল তারা। জিম্বাবুয়েকে অনায়াসে ৮ উইকেটে হারাল তারা। ৪৯ বল হাতে রেখে দারুণ জয়! এর আগে সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৩৫ রানে হারিয়েছিল বাংলাদেশ।
বৃহস্পতিবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে তুলে ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ৬৯ রান। অধিনায়ক জাহানারা আলম নেন ৩ উইকেট। পিনাক ঘোষ ও রুমানা নেন একটি করে উইকেট।
এরপর জবাব দিতে নেমে ১১.৫ ওভারে ২ উইকেটে ৭০ রান তুলে স্বাগতিকরা। ম্যাচসেরা জাহানারা আলম।



