Friday, August 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

July 22, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

হতাশার জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে হার, ওয়ানডে সিরিজে ধবলধোলাই এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও পরাজয়ের পর সমালোচনার মুখে পড়ে দল। যদিও শেষ দুই টি-টোয়েন্টিতে জিতে কিছুটা স্বস্তি নিয়ে সফর শেষ করেছে টাইগাররা।

দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন প্রস্তুতির ঘাটতি এবং ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জকে।

আশরাফুলের মতে, সফরের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না থাকায় জিম্বাবুয়ের কন্ডিশনের সঙ্গে দ্রুত খাপ খাওয়ানো সম্ভব হয়নি। বিশেষ করে সেখানকার পিচের বাড়তি বাউন্স ব্যাটারদের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। তবে এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে বলেই বিশ্বাস তার।

তিনি বলেন, জিম্বাবুয়ের পিচে বাউন্স সামলানো কঠিন ছিল। প্রস্তুতি ম্যাচ না থাকায় শুরু থেকেই ছন্দ খুঁজে পেতে সমস্যায় পড়তে হয়েছে। তবে এমন অভিজ্ঞতা সামনে বিশ্বকাপের মতো বড় আসরে দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

জিম্বাবুয়ে অধ্যায় শেষ করে এখন বাংলাদেশের সব মনোযোগ অস্ট্রেলিয়া সফরে। আগামী মাসের প্রথম সপ্তাহেই দেশটির উদ্দেশে রওনা দেবে নাজমুল হোসেন শান্তর দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সেখানে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া সফর নিয়ে আশাবাদী আশরাফুল। তার বিশ্বাস, এবার পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ থাকায় জিম্বাবুয়ের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না। তিনি জানান, বাংলাদেশ দল প্রায় ১০ দিন আগে অস্ট্রেলিয়ায় পৌঁছাবে এবং সেখানে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে। এতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ পাবেন ক্রিকেটাররা।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।

Related Posts

Coaches pay price for BCB whim!
বিশেষ প্রতিবেদন

নেপালের ভয়াবহ দুর্যোগে শোকাহত বিসিবি

0
নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

0
আবু সাঈদ স্ট্যান্ড সরেনি, দাবি বিসিবির
বিশেষ প্রতিবেদন

আবু সাঈদ স্ট্যান্ড সরেনি, দাবি বিসিবির

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD