Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাহানারা-পিংকি আউট, সোহেলি-ফারিহা ইন

September 17, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জাহানারা-পিংকি আউট, সোহেলি-ফারিহা ইন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

একেই বলে কারও সর্বনাশ-কারও পৌষ মাস! হঠাৎ করেই ইনজুরিতে পড়লেন জাহানারা আলম। অসুস্থ হয়ে পড়লেন ফারজানা হক পিংকি! তাইতো জাতীয় দলের বাইরে ছিটকে গেলেন দু’জন। এই সুযোগে বাংলাদেশ দলে ঢুকে গেলেন ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার। জাহানারা-পিংকির জায়গায় এই দু’জন ঢুকে গেলেন বাংলাদেশের বিশ্বকাপ বাছাই দলে।

শনিবার বিকেলেই সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরে ঢাকা ছেড়েছেন দু’জন। এর আগে চোটের কারণে ছিটকে গেছেন অভিজ্ঞ আর তারকা ক্রিকেটার জাহানারা। তার ডান হাতে দুটি সেলাই লেগেছে। এ কারণে মাঠে নামা অনিশ্চিত এই পেসারের। আবুধাবিতে অনুশীলনে চোটে পড়েন তিনি। তার জায়গায় ডাক দলে ঢুকলেন ফারিহা ইসলাম তৃষ্ণা।

ব্যাটার ফারজানা হক পিংকি করোনা পজেটিভ। এ অবস্থায় ইভেন্টের মেডিকেল প্রোটোকল অনুযায়ী চিকিৎসা করা হচ্ছে। দলে তার স্থলাভিষিক্ত হলেন সোহেলি আক্তার।

১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ মিশন শুরু। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। প্রথম ম্যাচে দুবাইয়ে আজ শনিবার রাত ৯টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই আমিরাতে চলমান এই আসর।

টি-টুয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট শিকারি একমাত্র পেসার জাহানারা। ৭১ ম্যাচে তার উইকেট ৫৫টি। দলে তার নামা থাকাটা নিশ্চিত করেই টাইগ্রেসদের জন্য বড় ধাক্কা। আবার ফারজানাও নিয়মিত সদস্য নারী জাতীয় দলের। টি-টোয়েন্টিতে হাজার রান করা বাংলাদেশের একমাত্র ব্যাটার ফারজানা (১ হাজার ৬৪ রান)।

Previous Post

চোট পেলেন মুশফিক, হাঁটুতে ছয় সেলাই

Next Post

আবুধাবির টি-টেনে তামিম

Related Posts

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
Next Post
আবুধাবির টি-টেনে তামিম

আবুধাবির টি-টেনে তামিম

Discussion about this post

সর্বশেষ..

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD