Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

জাহানারাকে নিয়েই এশিয়া কাপে বাংলাদেশ

September 27, 2022
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জাহানারাকে নিয়েই এশিয়া কাপে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার রেশ মিলিয়ে যায়নি। মঙ্গলবার সকালেই সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগেই অবশ্য ঘোষিত হয়ে গেছে এশিয়া কাপের দল। যেটি সিলেটে শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।

দেশের মাঠে এশিয়া কাপে পূর্ণ শক্তির দল পেয়েছে বাংলাদেশ। আঙুলের চোট কাটিয়ে ফিরলেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। তিনি ছাড়া আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে খেলা দলে তেমন পরিবর্তন আসেনি।

সবশেষ দল থেকে বাদ পড়েছেন বাদ পড়েছেন শারমিন আক্তার সুপ্তা ও মারুফা আক্তার। নুজহাত তাসনিয়া ও রাবেয়া খাতুনের সঙ্গে স্ট্যান্ড বাই দলে আছেন এই দুইজন।

ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় ক্রিকেট লিগে দারুণ বোলিং করে বিশ্বকাপ বাছাই পর্বের দলে ডাক মেলে। প্রথমবার জাতীয় দলে দলে এসে মারুফা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২ ওভারে ১৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। এরপর আর সুযোগ পান নি।

জাহানারাও ছিলেন বিশ্বকাপ বাছাইয়ের দলে। কিন্তু অনুশীলনে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।

এশিয়া কাপ বাংলাদেশের জন্য সাফল্য ধরে রাখার মিশন। এই আয়োজনের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জেতে টাইগ্রেসরা।

শনিবার সিলেটে এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ। ৭ দলের টুর্নামেন্টে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম পর্বে প্রত্যেকে একে অপরের সঙ্গে লড়বে একবার। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল উঠবে সেমিতে। ফাইনাল হবে ১৫ অক্টোবর।

বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা (অধিনায়ক), শামিমা সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সোহেলি আক্তার।

স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া, রাবেয়া খাতুন

Related Posts

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD