Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাতীয় দলের নতুন নির্বাচক রাজ্জাক!

October 17, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
জাতীয় দলের নতুন নির্বাচক রাজ্জাক!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গত কয়েক বছর ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আব্দুর রাজ্জাক। তারপরও এ তারকা জাতীয় দলে উপেক্ষিত থেকে গেছেন। যে কারণে মনে মনে এ স্পিনার আক্ষেপ ঠিকই থেকে গেছে। তবে সেটা মেটানোর উপলক্ষ পেয়ে যাচ্ছেন তিনি। সব ঠিক থাকলে রাজ্জাক হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের নতুন নির্বাচক। ওদিকে নারী দলের নির্বাচক হিসেবে সুপারিশ করা হয়েছে সাবেক পেসার মঞ্জুরুল ইসলামের নাম।

বেশ আগে থেকেই জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। কিন্তু পুরোদমে ঘরোয়া ক্রিকেট চললে দুজনের পক্ষে সব ম্যাচে নজর রাখা সম্ভব হয় না। তাই অনেক দিন ধরেই তারা তৃতীয় একজন নির্বাচক চাচ্ছিলেন। সে জন্য করোনার আগেই একবার রাজ্জাকের নাম এসেছিল আলোচনায়। সে দফা অগ্রগতি না হলেও এবার রাজ্জাকের তৃতীয় নির্বাচক হওয়া একরকম নিশ্চিত। গতকাল এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে ক্রিকেট অপারেশন্স কমিটি। সেই আলোচনায় উঠে এসেছে মূলত দুটি নাম—আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফীস। এর মধ্যে রাজ্জাককে প্রথমে বিবেচনা করা হবে। তিনি ‘না’ বললে নাফীসের দিকে যাবে আলোচনা।

তৃতীয় নির্বাচক নেয়ার ব্যাপারে বৃহস্পতিবার ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা বিবেচনা করছি দুজনের কথা। রাজ (রাজ্জাক) ও শাহরিয়ার নাফীস বিবেচনায় আছে। এর মধ্যে রাজের সঙ্গে একটু কথা হয়েছে। চূড়ান্ত আলাপ হয়নি। ও যদি সবকিছু মেনে রাজি হয়, তাহলে হয়তো সে দায়িত্বটা পাবে।’ রাজ্জাক বললেন, তিনি এমন একটা কানাঘুষা শুনেছেন। কিন্তু সিরিয়াস কোনো আলাপ হয়নি। এদিকে আকরাম বলেছেন, নির্বাচক হতে চাইলে খেলা ছেড়ে দিতে হবে। রাজ্জাক খেলা ছাড়বেন কি না, এ ব্যাপারেও মন্তব্য করতে চাইলেন না, ‘আমি আসলে এখনই মন্তব্য করতে চাচ্ছি না। আকরাম ভাইদের সঙ্গে চূড়ান্ত কোনো কথা হলে আমি সিদ্ধান্ত নিতে পারব।’

এদিকে নারী জাতীয় দলের নির্বাচক হিসেবে এরইমধ্যে সুপারিশ করা হয়েছে, মঞ্জুরুল ইসলামের নাম। এখন নির্বাচকদের সিদ্ধান্ত আসলেই ব্যাপারটি নিশ্চিত হবে। এমনটাই বৃহস্পতিবার জানিয়েছেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরী নাদেল।

Previous Post

করোনা পরীক্ষায় পাস টাইগ্রেসরা

Next Post

কেকেআরের নেতৃত্ব ছাড়লেন দিনেশ কার্তিক

Related Posts

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন?

0
সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

9
Next Post
কেকেআরের নেতৃত্ব ছাড়লেন দিনেশ কার্তিক

কেকেআরের নেতৃত্ব ছাড়লেন দিনেশ কার্তিক

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন?

by cricbdadmin
0
0

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা সামলে এবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য কার্যত ‘ডু...

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
9

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD