Friday, June 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাতীয় দলকে মিস করেন সাকিব, আছে অন্য কষ্ট

May 14, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ ও এশিয়া কাপে অধিনায়ক সাকিব
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

একসময় বাংলাদেশের ক্রিকেট মানেই ছিল সাকিব আল হাসান। দেশের সবচেয়ে বড় ম্যাচ, সবচেয়ে বড় আশা কিংবা সবচেয়ে বড় ভরসা-সবকিছুর কেন্দ্রেই ছিলেন তিনি। অথচ সময়ের ব্যবধানে সেই মানুষটিই এখন জাতীয় দলের বাইরে, দেশের বাইরেও। ক্রিকেট এখনও তার জীবনের অংশ, কিন্তু বাংলাদেশ দলের জার্সিটা যেন ধীরে ধীরে দূরের কোনো স্মৃতি হয়ে উঠছে।

রাজনৈতিক অস্থিরতার পর দেশের পরিস্থিতি বদলে যায়, আর সেই বদলের সঙ্গেই পাল্টে যায় সাকিবের বাস্তবতাও। আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি তার। এরপরও পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিলেন। পরিকল্পনা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন। কিন্তু সেই বিদায়ও আর নেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়ে দুবাই পর্যন্ত এসেও নিরাপত্তা শঙ্কায় ফিরে যেতে হয়েছিল তাকে। ক্রিকেট ক্যারিয়ারের মতোই অসমাপ্ত থেকে যায় সেই অধ্যায়।

দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা একজন ক্রিকেটারের ভেতরে কী চলে-সেটা হয়তো সবচেয়ে ভালো জানেন তিনি নিজেই। জাতীয় দলের খেলা মিস করেন কি না, সেই প্রশ্নে সাকিবের কণ্ঠে ছিল বাস্তবতা আর আবেগের মিশ্রণ। তিনি বলেন, ‘ সেটা তো যে কেউই মিস করবে। ধরুন, এই যে মুশফিক ভাই, বা আরও আগের হাবিবুল বাশার সুমন ভাইয়ের কথা যদি বলি, যারা জাতীয় দলে খেলেছেন, দল থেকে বেরিয়ে প্রত্যেকেই সেটা মিস করেন, এটাই স্বাভাবিক। এটা একটা বিশেষ জায়গা।’

তবে মজার বিষয় হলো, জাতীয় দলের বাইরে থাকার কষ্ট থাকলেও হতাশাকে নিজের ওপর ভর করতে দিতে চান না তিনি। বরং এক ধরনের অভ্যাসের কথাই বললেন সাবেক এই অধিনায়ক। তার ভাষায়, ‘সেটা তো অবশ্যই ভিন্ন। তবে আফসোস কখনো লাগেনি। টেলিভিশনে দলের খেলা দেখেও কখনো মনে হয় না যে আমি তো খেলছি না! কয়েকবার সাসপেন্ড-টাসপেন্ড হয়ে অভ্যাস হয়ে গেছে মনে হয়। ওইটা মিস করি না। হ্যাঁ, খেলতে পারছি না, এটার কষ্ট তো আছেই।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের প্রশাসনের সময় তাকে দেশে ফেরানোর আলোচনা হয়েছিল। কিন্তু বোর্ড পরিবর্তনের পর সেই উদ্যোগ থেমে যায়। বর্তমানে বিষয়টির অবস্থান নিয়ে সাকিব বলেন, ‘কোনো অবস্থায় নেই। আমি আইনগতভাবে যা করা সম্ভব করছি। আশা করি, অন্তত একটা বিষয় খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি। এরপর থাকবে দুইটা কেস।’

জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ২০২৪ সালের সেপ্টেম্বরে, ভারতের কানপুরে। তারপর আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি তাকে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করেননি। বরং সামনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে এখনও স্বপ্ন দেখছেন তিনি।

জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, ‘এটা তো বিসিবির সিদ্ধান্ত। টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকদের সিদ্ধান্ত। আমি খেলার মতো আছি কিনা, তারা আমাকে বিবেচনা করছে কিনা বা দলে অবদান রাখার মতো অবস্থায় আছি কি না।’

একই সঙ্গে তিনি পরিষ্কার করেছেন, তার মূল লক্ষ্য এখন ওয়ানডে ক্রিকেট। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার মানসিক প্রস্তুতিও আছে তার। সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি ও টেস্ট এত চিন্তা নাই। একটা সিরিজ খেলে শেষ করতে পারলে ভালো লাগবে। যেহেতু সামনের বছর ওয়ানডে বিশ্বকাপ আছে, বিসিবির যদি পরিকল্পনা থাকে এবং সব এই বছর ঠিক হয়ে যায়, ওয়ানডে বিশ্বকাপ একটা সম্ভাবনা হতে পারে।’

জাতীয় দলে ফেরার পথটা যে সহজ নয়, সেটা নিজেও জানেন তিনি। তাই দেশে ফিরে বিপিএলে খেলে নিজের সামর্থ্য আবারও প্রমাণ করতে চান। তার ভাষায়, ‘এগুলো সব যদি-কিন্তুর ওপর নির্ভর করছে। গ্যারান্টি দিয়ে বলা যাবে না। এ বছরে ফিরতে পারলে, বিপিএল খেললে ভালো করলে, ভালো কারণ থাকবে আমাকে জাতীয় দলের জন্য চিন্তা করার।’

সাম্প্রতিক সময়ে নিজের ফিটনেস নিয়েও কাজ শুরু করেছেন সাকিব। যদিও স্বীকার করেছেন, খেলার বাইরে দীর্ঘ বিরতিতে ওজন কিছুটা বেড়ে গেছে। তবে আত্মবিশ্বাসে ঘাটতি নেই। কারণ পারফরম্যান্স এখনও তাকে বিশ্বাস জোগায়। তিনি বলেন, ‘আত্মবিশ্বাস আসতো না যদি পারফরম্যান্স খারাপ হতো। সর্বশেষ আইএলটি-২০ তেও ভালো খেলেছি আলহামদুলিল্লাহ। এমন যদি হতো ভালো খেলছি না বা লিগগুলোতে দলগুলো আমাকে চাচ্ছে না। তখন আত্মবিশ্বাস থাকত না।’

 

Previous Post

দেশে ফেরাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা সাকিবের!

Next Post

আইসিসির মাসসেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

9
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

6
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

10
Next Post
হাতে চোট পেলেন নাহিদ রানা

আইসিসির মাসসেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
9

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
9

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD