Saturday, October 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

জমে উঠছে ডিপিএলের শেষ দৌড়

April 6, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘ ঈদ বিরতির পর আবারও জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। আজ শুরু হয়েছে লিগের বাকি অংশের খেলা। তবে এবার মাঠে নেই অনেক তারকা ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেটাররা ১১ এপ্রিল থেকে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ঢুকে পড়বেন। ১০ এপ্রিল পর্যন্তই তাদের পাওয়া যাবে, আর ১২ ও ১৩ এপ্রিলের ম্যাচে পাওয়া যাবে কি না, সেটা এখনও অনিশ্চিত।

এই অবস্থায় আবাহনী ও মোহামেডানসহ একাধিক ক্লাব সিসিডিএমকে চিঠি দিয়েছে, যেন শেষ রাউন্ডেও জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যায়। আবাহনীর কোচ হান্নান সরকার জানালেন, তারা চিঠি দিয়েছেন ১২ এপ্রিল মোহামেডানের বিরুদ্ধে ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের রাখার অনুমতি চেয়ে। একই পথ ধরেছে মোহামেডানও। তবে বিসিবির কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা খুবই কম বলেই ধারণা।

এই লিগ পর্বের উত্তেজনা আরও বাড়িয়েছে পয়েন্ট টেবিলের হাড্ডাহাড্ডি লড়াই। আট ম্যাচে সাত জয় নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গাজী গ্রুপ ক্রিকেটার্স— সমান ম্যাচে ছয় জয়ে দ্বিতীয় স্থানে, রানরেটের ব্যবধানে এগিয়ে। তৃতীয় স্থানে থাকা মোহামেডানও সমান সংখ্যক জয় পেয়েছে, তবে তাদের সামনে বাকি তিন ম্যাচে জয়ের চ্যালেঞ্জ থাকছে শিরোপা লড়াইয়ে টিকে থাকার জন্য।

তাদের প্রতিপক্ষ- প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক ও আবাহনী। আজকের ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে জয় ছাড়া উপায় নেই মোহামেডানের। এদিন তাওহীদ হৃদয় নেতৃত্ব দেবেন দলকে, কারণ অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগজনিত কারণে এখনও মাঠের বাইরে।

জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে একে একে অনেক তারকাই বিদায় নিচ্ছেন এই পর্যায় থেকে। লিটন দাস ও রিশাদ হোসেন যাচ্ছেন পাকিস্তানে পিএসএল খেলতে, নাহিদ রানা খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট- তারপর পিএসএলে যোগ দেবেন।

প্রাইম ব্যাংকের হয়ে খেলার কথা শোনা যাচ্ছিল বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। লাল বল না খেলায় তেমন বাধা ছিল না, কিন্তু এবার বাঁধ সাধছে তাঁর কাঁধের চোট। তাই প্রাইম ব্যাংকের কোচ তালহা জুবায়ের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিজকে নিয়ে আপাতত কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে, আবাহনীর হয়ে মাঠে ফেরার জল্পনা ছিল নিষিদ্ধ অলরাউন্ডার নাসির হোসেনকে ঘিরে। তাঁর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ৭ এপ্রিল। তবে কোচ হান্নান সরকার জানিয়েছেন, পারিশ্রমিক ও বাজেট-দুই বিষয়েই জটিলতা রয়েছে। ফলে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ডিপিএলের এই নতুন ধাপে তারকা না থাকলেও উত্তেজনায় ঘাটতি নেই। সুপার লিগে ওঠার লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে।

Related Posts

দারুণ শুরুর পরও দিন শেষে আক্ষেপ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

দারুণ শুরুর পরও দিন শেষে আক্ষেপ বাংলাদেশের

0
অস্ট্রেলিয়া মিশনের শুরুতেই পথ হারাল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া মিশনের শুরুতেই পথ হারাল বাংলাদেশ

0
জ্যোতির মন্থর ব্যাটিং, রিতুর লড়াইয়ে দেড়শ পেরোল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

জ্যোতির মন্থর ব্যাটিং, রিতুর লড়াইয়ে দেড়শ পেরোল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD