Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ছয় বছরের অপেক্ষার পর বিদায় বললেন রুবেল

April 15, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অসাধু ব্যবসায়ীরাদের সমালোচনায় রুবেল হোসেন
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবু আনুষ্ঠানিক বিদায়টা আসছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের এই সাবেক পেসার।

প্রায় ছয় বছর ধরে জাতীয় দলে অনুপস্থিত রুবেল শেষ পর্যন্ত বুঝে নিয়েছেন সময়ের দাবি। তাই আর কোনো আড়ম্বর নয়, সরল স্বীকারোক্তিতেই শেষ করলেন আন্তর্জাতিক অধ্যায়।

নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় তিনি লিখেছেন, “আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস।”

বাংলাদেশের জার্সিতে রুবেলের পথচলা শুরু হয়েছিল ২০০৯ সালের জানুয়ারিতে, ওয়ানডে অভিষেক দিয়ে। একই বছর টেস্ট ক্রিকেটেও অভিষেক হয় তাঁর। সময়ের সঙ্গে তিন সংস্করণেই দলের নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন এই ডানহাতি পেসার।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭টি টেস্টে ৩৬ উইকেট, ১০৪টি ওয়ানডেতে ১২৯ উইকেট এবং ২৮টি টি-টোয়েন্টিতে ২৮ উইকেট—সংখ্যার হিসাবে খুব বড় না হলেও বাংলাদেশের বোলিং আক্রমণে একসময় গুরুত্বপূর্ণ নাম ছিলেন রুবেল। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে তাঁর অবদান ছিল চোখে পড়ার মতো।

তবে জাতীয় দলের জার্সিতে তার শেষ উপস্থিতি ২০২১ সালের এপ্রিলে। এরপর আর সুযোগ পাননি দলে ফেরার। লম্বা এই বিরতির পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে।

Previous Post

ওয়ানডেতে মুশফিকের ফেরা নিয়ে গুঞ্জন!

Next Post

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

Related Posts

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা
বিশেষ প্রতিবেদন

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

3
ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

10
Next Post
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

Discussion about this post

সর্বশেষ..

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

দেশে ফিরলেন সাকিব-মুশফিক

মুশফিককে নিয়ে আক্ষেপ, সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত বললেন মিরাজ

by cricbdadmin
0
18

নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির পাশাপাশি আলোচনায় উঠে এসেছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের প্রসঙ্গ।...

হোম অব ক্রিকেটের ২০০

মাঠে লড়াইয়ের সঙ্গে গ্যালারিতেও পরিবর্তনের বার্তা

by cricbdadmin
0
11

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে পথচলা শুরু করছে বাংলাদেশ। শুক্রবার ছুটির দিনে মাঠে গড়াবে প্রথম ম্যাচ, যেখানে শুরু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD