Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চেনা পরিবেশে ফিরতে তর সইছে না সালমা-রুমানার

October 1, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
চেনা পরিবেশে ফিরতে তর সইছে না সালমা-রুমানার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনার কারণে লম্বা সময় ঘরবন্দী বাংলাদেশের নারী ক্রিকেট। এ অবস্থা থেকে টাইগ্রেসদের বের করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেষ্টার কোন কমতি নেই। মঙ্গলবার সংস্থাটি থেকে জানা গেছে নভেম্বরেই নারীদের ঘরোয়া লিগ আয়োজন করা হবে। তারপরও খুশি হতে পারছেন না সালমা খাতুন-রুমানা আহমেদরা। তারা দ্রুত চেনা পরিবেশে ফিরতে চাইছেন।

দুই মাসেরও বেশী সময় ধরে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করলেও সেটাকে এখন আর পর্যাপ্ত মনে করছেন না নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। মাঠের খেলা খুব মিস করছেন তিনি। আর তাই মাঠের খেলায় ফিরতে চান যত দ্রুত সম্ভব, ‘খুব ইচ্ছে করছে খেলতে। আর কতদিন এভাবে থাকবো? আমরা যারা ব্যক্তিগতভাবে অনুশীলন করছি, তাদের সাহায্য করতে যে দুয়েকজন ছেলে থাকতো, তারাও কিন্তু ঠিকভাবে আসতে পারছে না। এভাবে তো আসলে আমাদের এগিয়ে নেওয়া আর সম্ভব হচ্ছে না। আমাদের অবশ্যই খেলা দরকার, যত দ্রুত সম্ভব। অন্তত ঘরোয়া ক্রিকেট যেটা শুরু হওয়ার কথা ছিলো জাতীয় লিগ কিংবা প্রিমিয়ার লিগ এটা হলেও শুরু করা দরকার। তবে স্বাস্থ্যবিধি তো অবশ্যই আগে। সেটা মেনেই যেন আমাদের খেলা দ্রুত শুরু করা যায়।’

এ মুহূর্তে খেলা শুরু না হলেও অন্তত দলীয় ক্যাম্পের দাবী জানিয়েছেন রুমানা, ‘যদি খেলা শুরু করা সম্ভব না হয়, তাহলে অন্তত ছেলেদের মতো আমাদেরও জাতীয় দলের ক্যাম্প করা দরকার। অনেকদিন হলো অনুশীলনের বাইরে আমরা। এভাবে চলতে থাকলে তো জাতীয় দল পিছিয়ে যাবে।’

মাঠে ফিরতে মরিয়া নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুনও। প্রতিদিন অবশ্য খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে একা একা অনুশীলন করতে আসেন। যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চান তিনিও, ‘আমরা চাইলেই তো হবে না। এখনও তো সবকিছু স্বাভাবিক হয়ে যায়নি। বিসিবি নিশ্চয়ই সব দিক বিবেচনা করে আমাদের দ্রুত মাঠে ফেরানোর ব্যবস্থা করবে। তবে সব সময়ই খেলার জন্য উদগ্রীব হয়ে থাকি। মাঠের খেলাটাকে খুব মিস করছি।’

Previous Post

করোনা সচেতনতায় শতাধিক টেস্টের উদ্যোগ বিসিবির

Next Post

জৈব সুরক্ষা বলয়ে ফের নামছেন মুশফিকরা

Related Posts

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

3
২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

11
Next Post
টাইগারদের করোনা টেস্ট স্থগিত

জৈব সুরক্ষা বলয়ে ফের নামছেন মুশফিকরা

Discussion about this post

সর্বশেষ..

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
3

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD