Saturday, June 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন

April 28, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আজ স্পিন আক্রমণে ম্যাচে ফিরল বাংলাদেশ। দিনের শেষ সেশনে মাত্র ৬৬ রানের মধ্যে ৭ উইকেট তুলে নিয়ে সফরকারী জিম্বাবুয়েকে বড় ধাক্কা দেয় টাইগাররা। টেস্টের প্রথম দিন শেষে সোমবার জিম্বাবুয়ের সংগ্রহ ১ম ইনিংসে ৯ উইকেটে ২২৭ রান।

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য অবস্থায় থাকলেও, শেষ সেশনে দৃশ্যপট বদলে যায়। চা বিরতির পরই ক্র্যাম্পের কারণে নিক ওয়েলচ মাঠ ছাড়লে জিম্বাবুয়ে ছন্দ হারাতে শুরু করে। এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেনি তারা।

প্রথম সাফল্য এনে দেন নাঈম হাসান। অধিনায়ক ক্রেইগ আরভিনকে উইকেটকিপার জাকের আলির হাতে ক্যাচে পরিণত করেন তিনি। ৫ রানে ফিরতে হয় আরভিনকে। কিছুক্ষণ পরই দুর্দান্ত ব্যাট করা শন উইলিয়ামসকেও ফেরান নাঈম, যিনি ৬৭ রানের কার্যকরী ইনিংস খেলেন।

এরপর বাংলাদেশের স্পিন আক্রমণের দায়িত্ব তুলে নেন তাইজুল ইসলাম। পরপর উইকেট তুলে নিয়ে দ্রুত ধস নামান তিনি। ওয়েসলি মাধেভেরে (১৫), ওয়েলিংটন মাসাকাদজা (৬) ও রিকার্ড এনগারাভাকে ফিরিয়ে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ১৬তম ফাইফার। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে যাওয়া ওয়েলচ ফিরে এসে আবার ব্যাটিংয়ে নামলেও তাকেও বোল্ড করে দেন তাইজুল।

শেষদিকে টাফাডজোয় সিগা (১৮*) ও ব্লেসিং মুজারাবানি (২*) দিন শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকেন। দ্বিতীয় দিন তাদের দ্রুত ফিরিয়ে দিয়ে বড় লিডের লক্ষ্য নিয়েই নামবে বাংলাদেশ।

এর আগে দিনের শুরুটা মোটামুটি ছিল দুই দলের জন্যই। নবাগত পেসার তানজিম হাসান সাকিব নিজের প্রথম টেস্টে ব্রায়ান বেনেটকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন। পরে বাঁহাতি স্পিনার তাইজুল ফেরান বেন কারানকে।

তবে দ্বিতীয় সেশন ছিল পুরোপুরি জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে। কোনো উইকেট না হারিয়ে ৭২ রান যোগ করে তারা। তবে শেষ সেশনে বাংলাদেশ স্পিনারদের ঝড়ে সেই লড়াইটা টেকেনি।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯০ ওভারে ২২৭/৯ (বেনেট ২১, কারান ২১, ওয়েলচ ৫৪, উইলিয়ামস ৬৭, আরভাইন ৫, মাধেভেরে ১৫, সিগা ১৮*, মাসাকাজদা ৬, এনগারাভা ০, মাসেকেসা ৮, মুজারাবানি ২*; হাসান ১০-৩-২৪-০, তানজিম ১০-০-৪৯-১, মিরাজ ২১-৭-৪৪-০, তাইজুল ২৭-৬-৬০-৫, নাঈম ২০-৯-৪২-২, মুমিনুল ২-০-২-০)

Previous Post

বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল, দুই বোর্ডই ঘোষণা করল দল

Next Post

কলম্বোয় দুর্দান্ত আবরার-ফাহাদ, সিরিজে ফিরল বাংলাদেশ

Related Posts

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

7
বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা
বিশেষ প্রতিবেদন

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

5
মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

7
Next Post
কলম্বোয় দুর্দান্ত আবরার-ফাহাদ, সিরিজে ফিরল বাংলাদেশ

কলম্বোয় দুর্দান্ত আবরার-ফাহাদ, সিরিজে ফিরল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

by cricbdadmin
0
7

ফলো-অন খেলতে নেমে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষায় পড়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে আশিকুর রহমান শিবলি ও জাকের আলির দৃঢ় ব্যাটিংয়ে...

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটের বাণিজ্যিক অংশীদারত্বে ধারাবাহিকতা বজায় রাখল কোকা-কোলা বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আরও দুই বছরের জন্য অংশীদারত্ব নবায়ন...

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

by cricbdadmin
0
7

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়লেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নজর এখন ক্রিকেটে। দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে...

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

বিতর্কের কেন্দ্রবিন্দুতে বুলবুল, আইসিসির চিঠি নিয়ে নতুন প্রশ্ন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে মাঠের লড়াইয়ের চেয়ে বোর্ডরুমের লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। সর্বশেষ সেই দ্বন্দ্বের রেশ পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেট...

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
3

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD