Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চট্টগ্রামেও গ্যালারি ফাঁকা, টিকিটে ছাড়!

April 23, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
চট্টগ্রামেও গ্যালারি ফাঁকা, টিকিটে ছাড়!
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের খেলা এখন মিরপুর থেকে চট্টগ্রামে। কিন্তু গ্যালারির বেশিরভাগ আসনই ফাঁকা, হাতে গোনা কয়েকজন দর্শক নিয়ে চলছে ম্যাচ। তাই এবার দর্শক ফেরাতে টিকিটের দামে বড় ধরনের ছাড় দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ। ২৭ ও ২৯ এপ্রিলের এই দুটি ম্যাচের টিকিট মূল্য প্রকাশ করেছে বিসিবি। সেখানে দেখা গেছে, তৃতীয় ওয়ানডের তুলনায় প্রায় সব ক্যাটাগরিতেই দাম কমানো হয়েছে।

সবচেয়ে দামি চার ক্যাটাগরি-গ্র্যান্ড স্ট্যান্ড পূর্ব, গ্র্যান্ড স্ট্যান্ড পশ্চিম, রুফটপ পূর্ব প্যাভিলিয়ন প্রান্ত এবং রুফটপ পশ্চিম প্যাভিলিয়ন প্রান্তের টিকিট এখন ১৫০০ টাকা। অথচ তৃতীয় ওয়ানডেতে একই আসনের মূল্য ছিল ২৫০০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় কমেছে ১০০০ টাকা।

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা থেকে নামিয়ে করা হয়েছে ৫০০ টাকা। পশ্চিম গ্যালারির দাম ৩০০ থেকে ২৫০ টাকা এবং পূর্ব গ্যালারির দাম ২০০ থেকে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

টি-টোয়েন্টি মানেই বাড়তি উত্তেজনা, চার-ছক্কার ঝড় আর দর্শকের বাড়তি আগ্রহ। সাধারণত এই সংস্করণে টিকিটের দাম তুলনামূলক বেশি থাকে। কিন্তু এবার দেখা গেল উল্টো দৃশ্য। দর্শক সংকটই বিসিবিকে দাম কমানোর পথে হাঁটিয়েছে বলে মনে করছেন অনেকে।

এদিকে দিনের ম্যাচ হওয়াও দর্শক কম হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনায় সিরিজের ম্যাচগুলো হচ্ছে দিনের আলোয়। প্রচণ্ড গরমে স্টেডিয়ামে বসে খেলা দেখার আগ্রহ অনেকেই হারাচ্ছেন।

চট্টগ্রামে প্রথম দুই টি-টোয়েন্টির পর সিরিজের শেষ ম্যাচটি হবে ঢাকার মিরপুরে ২ মে।

টিকিটে দাম

গ্র্যান্ড স্ট্যান্ড পূর্ব ১৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড পশ্চিম ১৫০০ টাকা
রুফটপ পূর্ব প্যাভিলিয়ন প্রান্ত ১৫০০ টাকা
রুফটপ পশ্চিম প্যাভিলিয়ন প্রান্ত ১৫০০ টাকা
শহীদ শ্রাবণ স্ট্যান্ড ৫০০ টাকা
পশ্চিম গ্যালারি ২৫০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৫০০ টাকা
পূর্ব গ্যালারি ১৫০ টাকা

Previous Post

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

Next Post

তিন দিনেই উত্তরাঞ্চলের জয়, পূর্বাঞ্চলের সামনে হাতছানি

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
তিন দিনেই উত্তরাঞ্চলের জয়, পূর্বাঞ্চলের সামনে হাতছানি

তিন দিনেই উত্তরাঞ্চলের জয়, পূর্বাঞ্চলের সামনে হাতছানি

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD