Sunday, May 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গোল্ডেন বল নেইমারের

July 1, 2013
in অনান্য খেলা
0 0
A A
গোল্ডেন বল নেইমারের
0
SHARES
126
VIEWS
Share on FacebookShare on Twitter

গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে তিন গোল। ফিফা কনফেডারেশন কাপে সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের দুটি গোলেরই উত্স তার গড়া। এরপর ফাইনালে বিশ্ব এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে দুর্দান্ত আরও একটি গোল। যে ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে স্পেনকে হারিয়ে চতুর্থবারের মতো জেতে ফিফা কনফেডারেশন কাপ। এমন পারফরম্যান্স করা তারকাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় না বেছে কি উপায় আছে? হ্যাঁ, ২১ বছর বয়সী তরুণ ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারই কনফেডারেশন কাপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। সুবাদে জিতেছেন গোল্ডেন বল পুরস্কার। টুর্নামেন্টের দ্বিতীয় সেরা ফুটবলার হিসেবে সিলভার বল পেয়েছেন স্পেনের গেমমেকার আন্দ্রেস ইনিয়েস্তা। আর ব্রোঞ্জের বল পেয়েছেন নেইমারের সতীর্থ পাওলিনহো।

কনফেডারেশন কাপের সর্বাধিক গোলদাতা দু’জন। স্পেনের ফার্নান্দো তোরেস এবং ব্রাজিলের ফ্রেড। দু’জনই পাঁচটি করে গোল করেছেন। তবে সর্বাধিক গোলদাতার ট্রফি গোল্ডেন বুট পেয়েছেন তোরেসই। কারণ দলের চারটি গোলের উেস ছিলেন তিনি। আর ফ্রেড গোল তৈরি করেছেন একটি। টুর্নামেন্টের সেরা গোলকিপারের ট্রফি গোল্ডেন গ্লাভ পেয়েছেন ব্রাজিলের জুলিও সিজার। চ্যাম্পিয়ন হতে না পারলেও স্পেন তুলে নিয়েছে ফিফা ফেয়ার প্লে ট্রফি।

কনফেডারেশন কাপ শুরুর আগে নেইমারকে নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। তিনি কি পারবেন দলের সাফল্যে ভূমিকা রাখার পাশাপাশি নিজেও সেরা হতে? সেই সংশয় এখন অতীত। টুর্নামেন্টে চার গোল করা ২১ বছর বয়সী নেইমার কনফেডারেশন কাপ জিতে উচ্ছ্বসিত। খুশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পেরেও। তারপরও মাটিতেই পা রাখছেন ব্রাজিলিয়ান তারকা। বলেছেন-‘কনফেডারেশন কাপ জিতেও আমরা আকাশে উড়ছি না। মাটিতেই পা রেখেছি। বিশ্বকাপের আগে একটি মিশন সফল হল। এখন আসল লড়াই বিশ্বকাপের জন্য অপেক্ষা। গোটা দলকে আরও খাটতে হবে সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটার জন্য। এটাই কোচ সবাইকে বলে দিয়েছেন। আমরাও সেই পথেই হাঁটব।’ নেইমারের দাবি, ব্রাজিল বিশ্বকাপের আগে ঠিক পথেই চলছে। যদিও কনফেডারেশন কাপের আগে কিছু প্রীতি ম্যাচে ব্রাজিলের বাজে ফলে সমালোচনার ঢেউ উঠেছিল। কিন্তু এখন তা উড়ে গেছে।

এদিকে কনফেডারেশন কাপের ফাইনালের পর নেইমার জানিয়েছেন, বার্সেলোনায় যাওয়ার আগে তার গলায় অস্ত্রোপচার করা হবে। বলেছেন-‘গলার ব্যথায় আমি প্রায়ই ভুগি। তাই অস্ত্রোপচার করে এ যন্ত্রণা থেকে চিরমুক্তি চাচ্ছি আমি।’ তবে নিশ্চিত করেছেন তেমন কোনো গুরুতর অস্ত্রোপচার নয় এটি। উল্লেখ্য, স্বদেশি ক্লাব স্যান্টোস থেকে নেইমার যোগ দিয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। তাকে ৫৭ মিলিয়ন ইউরোতে কিনেছে বার্সা। আগামী ইউরোপীয় ফুটবল মৌসুমে কাতালান ক্লাবটিতে দেখা যাবে মেসি-নেইমার যুগলবন্দি।

Previous Post

কনফেডারেশন কাপ ব্রাজিলের

Next Post

কনফেডারেশন কাপ ২০১৩

Related Posts

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার
অনান্য খেলা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

12
ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা
অনান্য খেলা

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

10
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

6
Next Post

কনফেডারেশন কাপ ২০১৩

Discussion about this post

সর্বশেষ..

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ব্যাটারদের উৎসব। আকাশে বারবার বৃষ্টি এলেও মাঠে থামেনি রানের স্রোত। কখনও ছক্কার ঝড়, কখনও নাটকীয়...

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
6

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আজ দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD