Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গেটমানি ও সম্প্রচার স্বত্বে কোটি টাকা বাকি, বিসিবিকে চিঠি এনএসসির

April 9, 2025
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে কোটি টাকার হিসাব চাইল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। টিকিট বিক্রি ও সম্প্রচার স্বত্ব থেকে প্রাপ্য অর্থ না পাওয়ায় আজ বিসিবি সভাপতির কাছে চিঠি পাঠিয়েছে এনএসসি। চিঠিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী গেটমানির ১৫ শতাংশ এবং প্রচার স্বত্বের ১০ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদকে দিতে বাধ্য বিসিবি। অথচ ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিবি দিয়েছে মাত্র ২ কোটি ৪২ লাখ টাকা। আর সম্প্রচার স্বত্ব থেকে এখনো পর্যন্ত এক টাকাও জমা পড়েনি।

সাম্প্রতিক বিপিএল আসরে বিসিবির টিকিট বিক্রির অঙ্কই ছাড়িয়েছে ১০ কোটি টাকা—যার হিসাব দিয়েছেন বিসিবি সভাপতি নিজেই। ফলে গেটমানি হিসেবেই জাতীয় ক্রীড়া পরিষদের প্রাপ্য প্রায় দেড় কোটি টাকা। অথচ এমন বড় অঙ্কের রাজস্ব থাকা সত্ত্বেও এনএসসি তাদের পাওনা বুঝে পাচ্ছে না। শুধু ২০১৯-২২ অর্থবছরে গেটমানি বাবদ বিসিবি জমা দিয়েছে ৫৩ লাখ ৪৫ হাজার টাকা।

জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিসিবি কখনোই গেটমানি বা সম্প্রচার স্বত্বের নির্ভরযোগ্য হিসাব দেয় না। নিয়ম মেনে অর্থ পরিশোধও করে না। এনএসসির দাবি, এটি শুধু আর্থিক দায়িত্বে অবহেলা নয়, বরং সরকারি নির্দেশনা লঙ্ঘনের শামিল।

অবশ্য বিসিবির পক্ষ থেকেও এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে নানা খাতে টাকা চেয়ে চিঠি পাঠানোর নজির রয়েছে—যেমন স্থাপনা সংস্কারের ব্যয়। অথচ ২০০৬ সালে বিসিবিকে পাঁচটি স্টেডিয়াম হস্তান্তরের সময়েই পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, সব সংস্কার ব্যয় বিসিবির নিজস্ব তহবিল থেকেই বহন করতে হবে।

জাতীয় ক্রীড়া পরিষদের মতে, তাদের আয়ের অন্যতম প্রধান উৎসই বিসিবির টিকিট ও সম্প্রচার রাজস্বের অংশ। এই অর্থ নিয়মিত না পাওয়ায় এনএসসি পড়েছে আর্থিক সংকটে এবং অডিট আপত্তির মুখে।

Previous Post

মাঠেই অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল

Next Post

নাটকীয় হার শাইনপুকুরের, বিতর্কিত আউটে সুপার লিগে গুলশান

Related Posts

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
বিশেষ প্রতিবেদন

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

9
কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

3
অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প
বিশেষ প্রতিবেদন

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

7
Next Post
নাটকীয় হার শাইনপুকুরের, বিতর্কিত আউটে সুপার লিগে গুলশান

নাটকীয় হার শাইনপুকুরের, বিতর্কিত আউটে সুপার লিগে গুলশান

Discussion about this post

সর্বশেষ..

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

নতুন নেতৃত্বে রূপান্তরের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD