Wednesday, May 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গৃহবন্ধী জীবনে বাবা-ছেলের বন্ধন

April 12, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
গৃহবন্ধী জীবনে বাবা-ছেলের বন্ধন
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনাভাইরাসের কারণে এখন গৃহবন্ধী সময় কাটছে মুশফিকুর রহীমের। ক্রিকেট ম্যাচ নেই। প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ঘরেই থাকতে বলা হচ্ছে সবাইকে। ঘরেই আছেন মুশি। আর এ সময়ে বাবা-ছেলের বন্ধনটাও চোখে পড়ছে।

দুদিন আগে বাবার ফিটনেস পার্টনার হয়েছিল ছোট্ট মায়ান। এবার বাবার জন্য হলেন ‘মাসাজম্যান’। মুশফিক ও মায়ানের রসায়নটা বেশ চোখে পড়ছে অন্তর্জালের সামাজিক যোগাযোগ মাধ্যমে। গৃহবন্দী হয়ে থাকা মুশফিক নিজের ফিটনেস নিয়ে ভাবছেন। ঘরটাকেই জিম বানিয়ে ফেলেছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। বেডরুম, ড্রয়িংরুম, চেয়ার, সোফা, পানির বোতলও ফিটনেস ট্রেনিংয়ে কাজে লাগাচ্ছেন তিনি।

মুশফিক ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুই বছরের পুত্র মায়ানও যোগ দেন বাবার সঙ্গে। রোববার মুশফিক আরেকটি ভিডিও পোষ্ট করলেন এই তারকা ক্রিকেটার। ক্যাপশনে লিখেছেন, ‘এর নাম ভালোবাসা।’

যেখানে দেখা যায়- বিছানায় শুয়ে থাকা মুশফিকের কপালে হাত বুলিয়ে দিচ্ছে ছোট্ট মায়ান। বাবার মাথার চুল টেনে দিচ্ছে। মুশফিককে বলতে দেখা যায়, তার মাথা ব্যথা। মায়ান আবার স্নেহের পরশ দেয় বাবার চোখ ও মাথায়। ৪৭ সেকেন্ডের এই ভিডিও দেখে মুগ্ধ ভক্তরা।

গৃহবন্ধী জীবনে বাবা-ছেলের লাগসই বন্ধন!

Previous Post

করোনা মোকাবিলায় দুস্থদের পাশে বিসিবি

Next Post

Sharif retires from cricket

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
Sharif retires from cricket

Sharif retires from cricket

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD