Sunday, August 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গাজীকে হারাতে তৈরি রূপগঞ্জ

March 22, 2019
in নিউজ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
গাজীকে হারাতে তৈরি রূপগঞ্জ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ব্যাট-বলে শুরু থেকে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দাপট দেখাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সেই ধারাবাহিকতায় দুই দিন আগে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বড় ব্যবধানে হারিয়েছিল দলটি। শুক্রবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তেমনটাই চায় নাঈম ইসলাম দল। এজন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সাবেক ডিপিএল চ্যাম্পিয়নরা।

শুক্রবার সকাল ৯টায় চলতি টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্চ। এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের আরও উন্নতি করতে চান নাঈম ইসলামরা।

চলতি ডিপিএলে লিজেন্ডসদের ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নাঈম ইসলাম। এরইমধ্যে চার ম্যাচে এ ডানহাতি করেছেন ১টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি। এদিকে বেশ ছন্দে রয়েছেন মোহাম্মদ নাঈম ও মুমিনুল। এছাড়া ভারতীয় রিক্রট ঋশি ধাওয়ান দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করে চলেছেন। এদিকে বল হাতে মোহাম্মদ শরিফ ও নাবিল সামাদরা প্রতিপক্ষের জন্য রীতিমতো হুমকিই হয়ে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে সময়টা বেশ কাটছে সাবেক ডিপিএল চ্যাম্পিয়নদের। শুক্রবার সেই ধারা ধরে রেখে গাজীকে হারাতে চান তারা।

গত মৌসুমে গাজীর বিপক্ষে দুইবারের দেখায় দুইবারই বেশ দাপুটের সঙ্গে জিতেছিল রূপগঞ্জের। শুক্রবার সেই স্মৃতিই মিরপুর হোম অব ক্রিকেটে আনতে চান তারা। এরইমধ্যে সর্বোচ্চ প্রস্তুতিই নিয়েছেন নাঈম ইসলামরা।

এখন পর্যন্ত চলতি ডিপিএলে ৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে রূপগঞ্জ। অন্যদিকে সমান ম্যাচে ২ জয় ২ হারে টেবিলের আটে গাজীর অবস্থানি। শুক্রবার যদি এ হিসেবটিও কেউ ধরেন তবে এগিয়ে থাকবে রূপগঞ্জই। কিন্তু ক্রিকেটে সব সময় পরিসংখ্যান দিয়ে সবকিছু বিচার করা যায় না। তাই আগে কি হয়েছে সেসব নিয়ে মোটেও ভাবছে না নারায়ণগঞ্জের ক্লাবটি। দলটির শুক্রবার একটাই লক্ষ্য জয়।

Previous Post

শর্ত সাপেক্ষে বিসিবির আইপিএল-ছাড়পত্র পেলেন সাকিব

Next Post

মেহেদী-জাকেরের সেঞ্চুরিতে রূপগঞ্জের দাপুটে জয়

Related Posts

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

7
বিসিবি নির্বাচনে নিয়মের সংস্কার চান নান্নু
বিশেষ প্রতিবেদন

কিউইদের নতুন দল, তবু চ্যালেঞ্জ কঠিন-বলছেন নান্নু

13
এপ্রিলেই কিউই চ্যালেঞ্জ, বাংলাদেশ সফরের সূচি ঘোষণা
বিশেষ প্রতিবেদন

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

19
Next Post
মেহেদী-জাকেরের সেঞ্চুরিতে রূপগঞ্জের দাপুটে জয়

মেহেদী-জাকেরের সেঞ্চুরিতে রূপগঞ্জের দাপুটে জয়

Discussion about this post

সর্বশেষ..

লিটনের ৫ রানের আক্ষেপ

লিটনকে ঘিরে স্বস্তি, খুশি সালাহউদ্দিন

by cricbdadmin
0
4

কাফ মাসলের চোট কাটিয়ে প্রত্যাশার চেয়েও দ্রুত সুস্থ হয়ে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে শেষ মুহূর্তে জায়গা পেয়েছেন লিটন...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বেঙ্গালুরু দেখে ঢাকার স্বপ্ন, নতুন পরিকল্পনায় এগোচ্ছেন তামিম

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে বিশ্বমানের অবকাঠামো গড়ে তোলার স্বপ্নের কথা বহুবার বলেছেন তামিম ইকবাল। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এবার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ...

ইমরুল কায়েসের অনুপ্রেরণা ছিলেন যারা

আরেক ধাপ এগোলেন ইমরুল কায়েস

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস মাঠের ক্রিকেটকে বিদায় জানানোর পর নিজেকে ব্যস্ত রেখেছেন কোচিংয়ে। দেশ ও দেশের বাইরে...

মাত্র ৮৫ রানের পুঁজি, তবু চ্যাম্পিয়ন গায়ানা

মাত্র ৮৫ রানের পুঁজি, তবু চ্যাম্পিয়ন গায়ানা

by cricbdadmin
0
8

টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ বা ২৫০ রানও এখন অনেক সময় নিরাপদ মনে করা হয় না। সেই বাস্তবতায় মাত্র ৮৫ রান করে...

ফাইনালের আক্ষেপ মুছে ট্রফির খোঁজে লিটন

লিটনের টেস্ট দলে ফেরার কারণ জানালেন নাফীস

by cricbdadmin
0
4

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার সময় চোটের কারণে লিটন দাসের নাম ছিল না। তবে মাত্র কয়েক দিনের ব্যবধানে বদলে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD