Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

খেলাঘরের প্রথম জয়

October 8, 2013
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
খেলাঘরের প্রথম জয়
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বরকে চমকে দিল খেলাঘর সমাজ কল্যান সমিতি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলাঘর ৪৭ রানে হারায় প্রাইম দোলেশ্বরকে। বিকেএসপিতে আরেক ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমি ৫২ রানে জেতে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে। ফতুল্লায় ব্রাদার্স ইউনিয়ন ও ক্রিকেট কোচিং স্কুলের ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। ম্যাচটি বুধবার রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হবে।
বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে এবারের লিগে প্রথম জয় পায় খেলাঘর। টস জিতে ব্যাট করতে নামা খেলাঘর ৫০ ওভারে ৭ উইকেটে ২১৫ রান তোলে। আরিফুল সর্বোচ্চ ৬৯ রান করে যান। নিজামউদ্দিন করেন ৩৯ রান। দোলেশ্বরের ফরহাদ রেজা ৩৫ রানে নেন ৩ উইকেট।
জবাবে মেহেদী মারুফ ও আরমান হোসেন ওপেনিংয়ে ৬১ রান তুলে দোলেশ্বরের হয়ে শুভসূচনা করলেও শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে তারা ১৬৮ রানে অল আউট হয়ে যায়। পরের ১০৭ রানে পুরো ১০ উইকেট হারায় দোলেশ্বর। মূলত নাজিমউদ্দিন রিপনের দুর্দান্ত বোলিংয়ই এর জন্য দায়ী। ১৬ রানে ৫ উইকেট নেন এ পেসার।
সংক্ষিপ্ত স্কোর
খেলাঘর : ২১৫/৭, ৫০ ওভার (সালাউদ্দিন ২০, আরিফুল ৬৯, নাজিমউদ্দিন ৩৯, মাহমুদুল ৩৩, আরাফাত ২৫; ফরহাদ রেজা ৩/৩৫, তাইজুল ২/২৭)।
প্রাইম দোলেশ্বর : ১৬৮/১০, ৪৬.১ ওভার (মেহেদি ২৯, আরমান ৩০, সিলভা ২৩, সাম্পাথ ২১, সাব্বির ৩৭; নাজিমউদ্দিন ৫/১৬, ফোরকান ২/২২)।
ফল : খেলাঘর সমাজকল্যাণ ৪৭ রানে জয়ী। ম্যাচসেরা : নাজিমউদ্দিন।

বিকেএসপিতে দুই কলাবাগানের লড়াইয়ে কলাবাগান ক্রিকেট একাডেমি জিতেছে। তারা ৫২ রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্রকে। প্রথমে ব্যাট করতে নেমে ক্রিকেট একাডেমি ৫০ ওভারে তোলে ৯ উইকেটে ১৮৯ রান। ৩৮ রানে ৫ উইকেট পড়ার পর নুরুজ্জামানের অপরাজিত ৮৫ রানের ইনিংসের সুবাদেই ঘুরে দাঁড়ায় ক্রিকেট একাডেমি।
জবাবে ৩৯.২ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায় কলাবাগান ক্রীড়া চক্র।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান ক্রিকেট একাডেমি : ১৮৯/৯, ৫০ ওভার (মিজানুর ১১, সাগীর ১৫, নুরুজ্জামান ৮৫*, জাকারিয়া ৩২, আসিফ ২০; রাসেল ২/৪৫, সাজু ২/৩৫, রকিবুল ২/২৫, তাসামুল ২/২৩)।
কলাবাগান ক্রীড়া চক্র : ১৩৭/১০, ৩৯.২ ওভার (মিঠুন ৪৩, ফরহাদ ৪৪, জাবিদ ১৩; আসিফ ৩/৩৭, নাজমুল ২/১৯)।
ফল : কলাবাগান ক্রিকেট একাডেমি ৫২ রানে জয়ী। ম্যাচসেরা : নুরুজ্জামান।

Previous Post

‘তিনি ক্লাব চালাতে পারেন না কিভাবে বোর্ড চালাবেন?’

Next Post

জয় চায় দুই দলই

Related Posts

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

9
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি
বিশেষ প্রতিবেদন

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

6
Next Post
জয় চায় দুই দলই

জয় চায় দুই দলই

Discussion about this post

সর্বশেষ..

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
9

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

জয়ের সুবাস নাকি সমতায় ফেরা-মিরপুরে নিষ্পত্তি

by cricbdadmin
0
5

চট্টগ্রামের দাপুটে জয়ের পর সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজ মিরপুরের শেষ ম্যাচের দিকে তাকিয়ে। এক ম্যাচ হাতে রেখেই ট্রফির খুব...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD