Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

খালেদ মাসুদের জয়, বিসিবির নতুন পরিচালনা পর্ষদে আছেন কারা?

October 6, 2025
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
খালেদ মাসুদের জয়, বিসিবির নতুন পরিচালনা পর্ষদে আছেন কারা?
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচন শেষ হয়েছে। চূড়ান্ত হয়েছে নতুন পরিচালনা পর্ষদ। নির্বাচনের আগে থেকেই অনেক পদে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ফলাফলের প্রতি আগ্রহ ছিল সীমিত। অনেকে বলছেন, এবারের নির্বাচন মূলত ছিল আনুষ্ঠানিকতা। তবে ক্যাটাগরি-৩ এর দুই প্রার্থী-দেবব্রত পাল এবং সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাসুদ পাইলট-মাঠে প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত থাকায় সেখানে সত্যিকারের ভোটযুদ্ধ দেখা গিয়েছিল।

ক্যাটাগরি-৩ এর ভোটের ফলাফল ছিল স্পষ্ট। ৪৫টি ভোটের মধ্যে ৪৩টি পড়েছিল, যার একটি বাতিল হয়। বাকি ৪২ ভোটের মধ্যে ৩৫টি পেয়ে খালেদ মাসুদ বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট। খেলোয়াড়ি জীবন শেষ করে কোচ ও ব্যবসায়ীর ভূমিকায় যুক্ত থাকা মাসুদ এবার বিসিবির পরিচালক হিসেবে দায়িত্বে আসছেন। ফল ঘোষণার আগে দেবব্রত পাল অভিযোগ তুলেছেন যে নির্বাচনে প্রভাব এসেছে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৯১ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকদের ভোটারদের বাদ দিয়ে ১৫৬ জন ভোটার ভোট দিতে পারেন, তার মধ্যে ১১৫ জন অংশগ্রহণ করেছেন। প্রধান রিটার্নিং কর্মকর্তা শেখ জোবায়েদ হোসেন জানিয়েছেন, এতে মোট ভোটের অংশগ্রহণ ৭৩.৭১ শতাংশ।

ক্যাটাগরি-১ এর নির্বাচনে ঢাকা, রাজশাহী ও রংপুরে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। রাজশাহীতে মুখলেসুর রহমান ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, রংপুরে হাসানুজ্জামানও ৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ঢাকায় আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান নির্বাচনের আগে সরে দাঁড়ায়, ফলে সভাপতি আমিনুল ইসলাম ১৫ ভোট ও সহসভাপতি নাজমুল আবেদিন ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশালে নির্বাচিতরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব পান।

ক্যাটাগরি-২ থেকে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। সর্বাধিক ভোট (৪২টি) পেয়ে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ, ইসতিয়াক সাদেক ও শানিয়ান তানিম। ৪১ ভোট পেয়েছেন আমজাদ হোসেন ও মেহরাব আলম চৌধুরী। ৪০ ভোট পেয়েছেন আদনান রহমান, ফায়াজুর রহমান ও আবুল বাশার। মনজুর আলম ৩৯ ভোট, এম নাজমুল ইসলাম ৩৭ ভোট, এবং ইফতেখার রহমান ৩৪ ভোট পেয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুই পরিচালক হয়েছেন ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তারা দুজনই ব্যবসায়ী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ- ২০২৫

ক্যাটাগরি–১: বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত

ঢাকা বিভাগ: আমিনুল ইসলাম, নাজমুল আবেদীন
চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরী,আসিফ আকবর
খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান
রাজশাহী বিভাগ: মুখলেসুর রহমান
রংপুর বিভাগ: হাসানুজ্জামান
সিলেট বিভাগ: রাহাত শামস
বরিশাল বিভাগ:শাখাওয়াত হোসেন

ক্যাটাগরি–২: ক্লাব ও প্রতিষ্ঠানের প্রতিনিধি
– ইশতিয়াক সাদেক
– আদনান রহমান দীপন
– ফায়াজুর রহমান
– আবুল বাশার
– আমজাদ হোসেন
– শানিয়ান তানিম
– মোখছেদুল কামাল
– এম. নাজমুল ইসলাম
– ফারুক আহমেদ
– মনজুর আলম
– মেহরাব আলম চৌধুরী
– ইফতেখার রহমান মিঠু

ক্যাটাগরি–৩: বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সার্ভিসেস দল
খালেদ মাসুদ পাইলট

জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক
এম. ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

Previous Post

বিসিবিতে ফের সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক

Next Post

ভোট নিয়ে দেবব্রত অভিযোগ, তামিম যা বললেন?

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
ফিট না হয়েও খেলবেন তামিম

ভোট নিয়ে দেবব্রত অভিযোগ, তামিম যা বললেন?

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD