যতো সময় যাচ্ছে এগিয়ে চলছে প্রস্তুতি! এবার আটঘাট বেধেই নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে করেই হোক আগের ব্যর্থতা সামলে এবার চমকে দিতে চান বিপিএলের আয়োজকরা। তাইতো সত্যিকার অর্থেই জমকালো কিছু একটা করতে তৈরি তারা। জানা গেল এবার সবচেয়ে দামী ক্রিকেটারটি হতে যাচ্ছেন সাকিব আল হাসান। এই আইকন ক্রিকেটারের দাম ধরা হয়েছে ৩৫ লাখ টাকা! অবশ্য অন্য আইকন ক্রিকেটাররাও সম অর্থ পেতে পারেন।
২০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। সেই আয়োজনের বাজেট ধরা হয়েছে তিন কোটি টাকা! উদ্বোধনী অনুষ্ঠান হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে।
আগেই কর্তারা জানিয়েছেন সেই অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন। সঙ্গে থাকবেন গ্ল্যামার গার্ল জ্যাকুলিন ফার্নান্দেজ। থাকবে আইয়ুব বাচ্চু, রুনা লায়লা, মমতাজের পরিবেশনা।
গানের সঙ্গে থাকবে নাচ, লেজার শো আর রঙীন আতশবাজির খেলা!
টিকিট কেটে সেই অনুষ্ঠান গ্যালারিতে বসে দেখার সুযোগ থাকছে। এ জন্য খরচ করতে হবে ৩০০ থেকে ১০,০০০ টাকা।



