Wednesday, August 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ক্রীড়া সংস্কারে একসুরে আমিনুল-বিসিবি

February 23, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
Coaches pay price for BCB whim!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের ক্রীড়াঙ্গনকে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই সক্রিয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে সাম্প্রতিক এক সভায় দেশের বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী আলোচনা করেন তিনি। সেই সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতিনিধিত্ব করেন বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ। বৈঠক শেষে তিনি স্পষ্ট বার্তা দেন-আমিনুলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই এগোতে চায় বিসিবি।

সভায় বিসিবির পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য দেওয়ার সুযোগ কম ছিল বলে জানান ফারুক, ‘আজ তেমন সুযোগ ছিল না। সব ফেডারেশনগুলো যদি কথা বলত, তাহলে আমার মনে হয় আরও চার ঘণ্টা ইফতারের সময় পর্যন্ত চলত।’ একসঙ্গে এতগুলো ফেডারেশনের উপস্থিতিতে সময় স্বল্পতা ছিল বলেই ইঙ্গিত করেন তিনি।

তবে আলাদা করে বৈঠকের চেয়ে সমন্বিত কর্মপরিকল্পনাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বিসিবির এই পরিচালক। তিনি বলেন, ‘কেন আলাদা (বসা)? আলাদা আমরা দেখা করতে পারি। কিন্তু আমাদের যে কর্মপরিকল্পনা আছে, ওনার সঙ্গে যদি একসঙ্গে মেলানো যায়, তাহলে আমাদের জন্য সুবিধা। এ জন্য আমি বলেছি যে চারটা-পাঁচটা করে যদি ফেডারেশন বলেন, তাহলে আমাদের জন্য আরও বিস্তারিত আলোচনা করা সম্ভব।’

নতুন প্রতিমন্ত্রীর দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করে ফারুক বলেন, ‘আসলে আমি ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করতে এসেছি। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। তিনি একজন খেলোয়াড়। তার ভিশনটা বলেছেন। আমাদের মাঠ দরকার আর সেই মাঠে তিনি সহায়তা করবেন। শিক্ষা কার্যক্রমে কিছু খেলাধুলা অন্তর্ভুক্ত করবেন। ফেডারেশনগুলোর সমস্যা, সুবিধা-অসুবিধাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। নোট নিয়েছেন। আমি আশা করি এগুলো নিয়ে কাজ হবে।’

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ‘আমি এখানে এসেছি ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে এসেছি। শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছি ক্রীড়ামন্ত্রীকে, উনি একজন খেলোয়াড় মানুষ। উনি অত্যন্ত চমৎকার ভাবে সভা শুরু করেছে। উনার ভিশন আমাদের বলেছে, এটা খুব বাইরের কিছু না। আমাদের অনেক মাঠ দরকার, যেখানে উনি সাহায্য করবেন। ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন কারিকুলামে কিছু স্পোর্টস, ক্রীড়া শিক্ষক আছেন, এসব ব্যাপারে। ৫১-৫২ ফেডারেশনের যার যার সুযোগ সুবিধা নিয়ে বলেছেন, উনি মনোযোগ দিয়ে শুনেছেন, উনি নোট নিয়েছেন। আশা করি এগুলো হবে।’

ছোট পরিসরে আরও ফলপ্রসূ আলোচনার প্রস্তাব দিয়ে ফারুক বলেন, ‘আমি আমার তরফ থেকে বোর্ড থেকে অভিনন্দন জানিয়েছি, এ ধরনের মিটিং আরও ছোট পরিসরে ৫টা করে ফেডারেশন নিয়ে করলে তাহলে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারব যেটা আমাদের জন্য ভালো হয়।’

Related Posts

হতাশার একদিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হতাশার একদিন বাংলাদেশের

0
৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট
বিশেষ প্রতিবেদন

বুমরাকে সরিয়ে স্টার্ক এক নম্বরে, ১৭ ধাপ লাফ শরীফুলের

0
ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

বিপদে পড়েই রিশাদ-সাইফকে ডাক!

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD