Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

‘ক্রিকেট নিয়ে তালেবানদের সমস্যা নেই’

August 21, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মুগ্ধ করার মতোই রশিদ খানের দেশপ্রেম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সপ্তাহ খানেক হয়েছে আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান। তবে এরপর থেকেই দেশটিতে আতঙ্কে ছড়িয়ে পড়েছে। দেশ ছাড়তে গিয়ে বিমান থেকে পড়ে মৃত্যু হয়েছে এক ফুটবলারের। ক্রিকেটাঙ্গনেও আছে হতাশা। তবে অনেকেই বলছেন, বিশেষ করে পুরুষদের ক্রিকেট নিয়ে সমস্যা নেই।

তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর কিছুটা হতাশা থাকলেও এখন আশাবাদী রশিদ খানও। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার মনে করছেন ক্রিকেট খুব বেশি বদলাবে না। ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দা হানড্রেড’-এ এখন ব্যস্ত রশিদ।

এই টুর্নামেন্টে খেলার ফাঁকে এই তারকা ক্রিকেটার বলেন, ‘দেখুন, ক্রিকেট খুব বেশি প্রভাবিত হবে না। দেশে সবাই ক্রিকেট ভালোবাসে। খেলাটাকে তারা পছন্দ করে, ক্রিকেটারদের পাশে থাকে এবং সেটা দেখাটা দারুণ। গত কিছুদিনে আমরা কিছু সাক্ষাৎকার দেখেছি। তারা খেলা নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন তাদের কোনো সমস্যা নেই। খেলোয়াড়দের তারা বিশ্বজুড়ে খেলতে ও লড়তে দেখতে চান এবং এটা দেখতে ভালোবাসেন। এই মুহূর্তে তারা ক্রিকেটে সমস্যা দেখছেন না।’

সামনেই শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি চলছে তাদের। এ অবস্থায় আফগান ক্রিকেট বোর্ডের মিডিয়া অপারেশন্সের প্রধান হিকমত হাসান বলেন, ‘ক্রিকেট নিয়ে তালেবানদের কোনো সমস্যা নেই। তারা আমাদের বলেছে যে আমরা আমাদের কাজ চালিয়ে নিতে পারি পরিকল্পনা অনুযায়ী। কাবুলে দুটি ট্রেনিং ক্যাম্প করেছি আমরা, স্পন্সর আছে আমাদের, এমনকি পোশাকও প্রস্তুত।’

আসছে অক্টোবর-নভেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানদের খেলা নিয়েও শঙ্কা দেখছেন না হিকমত। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, আমরা এতে অংশ নিতে পারব এবং সামনে প্রস্তুতিও ঠিকঠাক নিতে পারব। আমার মনে হয় কোনো সমস্যা হবে না।’

এরমধ্যে আগামী ৩১ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা আফগানদের অনূর্ধ্ব-১৯ দলের। আগামী মাসে জাতীয় দলের পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তারপর নিয়মিত ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট শাগিজা ক্রিকেট লিগ। এই সিরিজগুলো হবে কীনা প্রশ্ন তো আছেই।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD