Friday, July 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্রিকেটারদের শ্রদ্ধা-ভালবাসায় ২১ ফেব্রুয়ারি

February 21, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ক্রিকেটারদের শ্রদ্ধা-ভালবাসায় ২১ ফেব্রুয়ারি
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রদ্ধায়-ভালবাসায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ শে ফ্রেব্রুয়ারি মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে রাজপথে নামেনবাংলার বীর সন্তানরা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কর্মসূচিতে প্রাণ হারান সালাম, রফিক, জব্বার, বরকত, শফিকসহ আরও অনেকে।

প্রতি বছর ২১ ফেব্রুয়ারি স্মরণ করা হয় শ্রদ্ধাভরে। ১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতির পর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সারা বিশ্বেই পালন করা হয় একুশে ফেব্রুয়ারি। আজ সোমবার সেই মহান দিন। ২১ শে ফেব্রুয়ারি।

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোষ্টে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ক্রীড়াবিদরা।

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ফেসবুকে তার অফিসিয়াল পেজে লিখেছেন, ‘যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।’

মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।’ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

আরেক তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম তার ফেসবুকে তার পেজে লিখেছেন, ‘সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’ মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষাশহীদদের কি ভুলতে পারি? ভাষাশহীদ ও ভাষাসৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন,‘ যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদ দের কে কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘১৯৫২ সালে শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার স্বাধীনতা। তাঁদের এই হার না মানা সংগ্রাম প্রতিনিয়ত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’

ইনফর্ম লিটন কুমার দাস লিখেছেন, ‘দিনশেষে বাংলাতেই তৃষ্ণা মেটে। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’ সৌম্য সরকার গানের ভাষায় লিখেছেন, ‘ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দেও না। ভাষা আন্দোলনে সকল ভাষাশহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার ফেসবুকে লিখেছেন, ‘বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ… সকল ভাষাশহীদ ও ভাষাসৈনিকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’

তাসকিন আহমেদও শ্রদ্ধা জানালেন,‘ আমার দুঃখিনী বাংলায় শত রক্তের ছাপ। একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। ২১শে ফেব্রুয়ারী কোনো সংখ্যা নয়, একুশ, সকল বাঙালির হৃদয়ে গাঁথা। এই মহান দিবসে শ্রদ্ধায় অবনত হই ভাষা শহীদদের প্রতি যারা আমাদের পরিচয় অক্ষত রেখে গিয়েছে।‘

নারী ক্রিকেটার জাহানারা আলম শ্রদ্ধা জানান এভাবে, ‘সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।বাংলা ভাষা আমার অহংকার।সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

Previous Post

পিএসএল ছাড়লেন সাকিব

Next Post

মিরপুরে ফের হাথুরু

Related Posts

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

9
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

আইসিসি সভায় যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু তামিমের

9
বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

12
Next Post
মিরপুরে ফের হাথুরু

মিরপুরে ফের হাথুরু

Discussion about this post

সর্বশেষ..

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

by cricbdadmin
0
9

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হতাশার গল্প যেন শেষই হচ্ছে না। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার ওয়ানডে সিরিজও হাতছাড়া হলো এক...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

আইসিসি সভায় যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে প্রথমবারের মতো আইসিসির বোর্ড সভায় যোগ দিয়েছেন তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত এই সভায়...

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

by cricbdadmin
0
12

আগের ম্যাচে ১৪২ রানও তুলতে না পারা জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। হারারে...

পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল

মুস্তাফিজের জায়গায় শরিফুল, শুরুতে বল হাতে বাংলাদেশ

by cricbdadmin
0
8

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর সিরিজে সমতা...

চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, দলে পারভেজ

by cricbdadmin
0
7

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। তার পরিবর্তে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD