Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কৌশিক থেকে আজকের মাশরাফি

November 8, 2015
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
কৌশিক থেকে আজকের মাশরাফি
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

২০০১ সালের ৭ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক মাশরাফি বিন মর্তুজার। যাকে কাছের মানুষরা কৌশিক নামেই চেনে। এই জন্যই বলা “১৫-তে নড়াইল-এক্সপ্রেস।” চিত্রার পাড়ে গ্রামের বিশুদ্ধ বাতাসে বেড়ে ওঠা কৌশিককে হয়তো আজ আমরা মাশরাফি নামে চিনতামনা। থেকে যেতো সবার মতই সাধারণ একজন হয়ে।

সেই কৌশিককে মানুষ এখন শুধু ক্রিকেটার মাশরাফি হিসেবে নয়, একজন ভালো মানুষও! তিনি খেলতেন সব ধরণের খেলাই। বৃষ্টি হলেই নেমে পড়তেন ফুটবল নিয়ে, শীত আসলেই হৈ-হুল্লোড় ব্যাডমিন্টন নিয়ে, টুকটাক চলতো ক্রিকেটও। তিনি যে পেশাদার ক্রিকেটার হবেন তা নিজেও ভাবেননি কখনো। খেলতেন নড়াইল ক্রিকেট ক্লাবের হয়ে। ক্রিকেট যে খেলবেন সেটা নাকি কখনো মাথায়ই আসেনি! খেলার দরকার তাই খেলতেন।

নানা’র কারণেই ক্রিকেটে আসা। খুলনা মোহামেডান ক্লাবের সেক্রেটারি ছিলেন উনার নানা। তাও আবার মজার ব্যাপার। প্লেয়ার শর্ট থাকায় উনার নানিকে জোর দিয়ে মাশরাফিকে আদায় করে নেয়া। খেললেন ২৪ রান দিয়ে নিয়ে নিলেন ৬ উইকেট। হ্যাঁ, এখান থেকেই শুরু ক্রিকেট বলে ক্রিকেট। এরপরই খুলনা অনুর্ধ-১৭ দলে সুযোগ পাওয়া। ৬ বিভাগের খেলায় ৪ ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ। এরপরই বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দলের এশিয়া একাদশে। এরপর আর পেছনে ফিরে তাকানোর সময় কোথায় কৌশিকের?

অনুর্ধ্ব-১৯ দল থেকে একলাফে ‘এ’ দলের হয়ে ইন্ডিয়ায় ৪ ম্যাচে ১৬ উইকেট! আন্তর্জাতিক ক্রিকেট কি তা ঠিকঠাক বুঝে উঠার আগেই নামিয়ে দেয়া হল অভিজ্ঞ জিম্বাবুয়ের সামনে। বোলার মাশরাফি’র আন্তর্জাতিক ক্রিকেটটা শুরু ব্যাটিং দিয়েই। ৪৫ মিনিট ক্রিজে থেকে ২২ বল মোকাবেলায় করেছিলেন ৮ রান । এখানেও হয়ে গেল ধৈর্যের পরীক্ষা। প্রথম ইনিংসে বল হাতে একরকম ধামাকা দিয়েই শুরু। ৩৩ ওভার বল করে ৮ মেডেন আর ১০৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৪ উইকেট! সেই যে শুরু, এখনো ব্যাটে বলে লড়ে যাচ্ছেন দেশের জন্য।

কতোই নাউত্থান-পতন। হার না মানা মাশরাফি শুধু প্রতিপক্ষের বিপক্ষে লড়ছেনই না, সমানতালে লড়ে যাচ্ছেন ইনজুরির সঙ্গেও। কতবার যে আহত হয়েছেন তার হিসাব যানা নেই। দুই পায়ের ২ হাটুতে বড় অপারেশন হয়েছে ৭টি। জেনেছেন আর কয়েক বছর পরে নাকি হাঁটতেও খুব কষ্ট হবে। এইসব মানতে নারাজ মাশরাফি এখনও ছুটে চলেছেন অদম্য। কত ঝড়-ঝাপটা পেরিয়ে চিত্রা পাড়ের সেই দুরন্তপনা কৌশিক আজ জাতীয় দলের অধিনায়ক। ১৬ কোটি মানুষের সম্মান, হাসি-কান্নার ভার নিয়েছেন দুই কাধে। অনায়াসেই ভার বয়ে চলছেন হাসিমুখে।

হারলে তিনিও চোখের জল ফেলেন নীরবে, সবার আড়ালে। এই মাশরাফিকে নিয়ে গর্ব শুধু বাংলাদেশের মানুষ করেনা, বিশ্ব ক্রিকেটও গর্ব করে। মাশরাফি নামটা ভুলে যাওয়ার মত কোন নাম নয়। এই দেশ যতদিন থাকবে, থাকবে ‘মাশরাফি’ নামটাও। শুভকামনা, অনেক অনেক ভালো থাকুক মানুষটি ।

-রুপক

Previous Post

জিম্বাবুয়ে সিরিজে খেলছেন না সাকিব

Next Post

সিনেমার ধোনি

Related Posts

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই
বিশেষ প্রতিবেদন

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

6
রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি
বিশেষ প্রতিবেদন

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

7
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
Next Post
সিনেমার ধোনি

সিনেমার ধোনি

Discussion about this post

সর্বশেষ..

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

by cricbdadmin
0
6

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও দিনটি আলাদা তাৎপর্য নিয়ে এসেছে লিটন কুমার...

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে শেষবার ২০২১ সালের এপ্রিলে মাঠে নামার পর দীর্ঘ চার বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন রুবেল হোসেন।...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD