Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষজ্ঞ কলাম

কেন সরে দাঁড়ালেন শান্ত?

June 28, 2025
in বিশেষজ্ঞ কলাম, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কেন সরে দাঁড়ালেন শান্ত?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

টেস্ট সিরিজ শেষ, কিন্তু কলম্বো মিশন শেষে ফেরার আগে নাজমুল হোসেন শান্ত রেখে গেলেন বড় একটি প্রশ্ন-একই দলে তিনজন অধিনায়ক থাকলে নেতৃত্বের ভারসাম্য বজায় থাকে কি?

শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর আজ সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে শান্ত জানিয়ে দিলেন, তিনি আর বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে থাকতে চান না। যতটা না হঠাৎ, তার চেয়ে বেশি ছিল পরিকল্পিত এবং ভেতর থেকে আসা দ্বিধার বহিঃপ্রকাশ। শান্ত বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই, এটা কোনো আবেগ বা রাগের সিদ্ধান্ত নয়। বরং আমার মনে হয়েছে, দলের বৃহত্তর স্বার্থেই আমাকে সরে দাঁড়ানো উচিত।’

আসলে শান্তর সমস্যা নেতৃত্ব নয়, সমস্যা নেতৃত্বের ছড়িয়ে থাকা। তিনি মনে করেন, এক দলে তিন সংস্করণে তিনজন আলাদা অধিনায়ক থাকলে সিদ্ধান্ত গ্রহণে ধোঁয়াশা তৈরি হয়। দলের মধ্যে একটি স্পষ্ট কাঠামো দরকার-যেটা তিনি খুঁজে পাচ্ছিলেন না।

২০২৩ সালের শুরুতে তিন ফরম্যাটের নেতৃত্ব তাঁর কাঁধে উঠলেও সময়ের ব্যবধানে পরিস্থিতি বদলায়। টি-টোয়েন্টি নেতৃত্ব তিনি নিজেই ছেড়েছেন, ব্যাটিংয়ে মনোযোগ দিতে চেয়ে। এরপর বিসিবি তাকে সরিয়ে দেয় ওয়ানডে থেকে, এবং হঠাৎ করে দায়িত্ব তুলে দেয় মেহেদী হাসান মিরাজের হাতে-যা ছিল শান্তর জন্য একরকম বার্তা।

আজ যখন তিনি টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন, তখন একপ্রকার স্বস্তিও যেন পাওয়া গেল তার কণ্ঠে। দলের ভেতর নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি-তা তিনি আরও বাড়াতে চাননি। বরং তার বিশ্বাস, নেতৃত্বের চেয়ে স্থিতিশীলতা বেশি জরুরি। বোর্ডের সঙ্গে যোগাযোগ আগেই করেছিলেন তিনি। বিসিবি যদিও প্রকাশ্যে তা স্বীকার করেনি, শান্ত বললেন, ‘আমি আগেই জানিয়েছি ক্রিকেট অপারেশন্সকে। অনেক আগে থেকেই সিদ্ধান্তটা পাকা ছিল।’

শান্তর বিদায় আরও একটি ইঙ্গিত দেয়-বিসিবির নেতৃত্ব কাঠামোতে হয়তো কোনো সুদূরপ্রসারী পরিকল্পনা নেই। হঠাৎ পরিবর্তন, ব্যাখ্যাহীন সিদ্ধান্ত এবং অভ্যন্তরীণ সমন্বয়ের ঘাটতি হয়তো শান্তর মতো একজন ক্রিকেটারকে বাধ্য করেছে সরে দাঁড়াতে!

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD