Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কেন মাহমুদউল্লাহকে দলে রাখেনি নির্বাচকরা

August 12, 2023
in এশিয়া কাপ ক্রিকেট, নিউজ, বিশেষজ্ঞ কলাম, বিশ্বকাপ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
কেন মাহমুদউল্লাহকে দলে রাখেনি নির্বাচকরা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

যদিও গুঞ্জনটা ছিল গত কিছুদিন ধরেই। মাহমুদউল্লাহ রিয়াদকে থ্যাংকইউ বলে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঠিক সেটিই হলো শনিবার। আনুষ্ঠানিক ঘোষণা এসেছে বিসিবির তরফ থেকে। সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে উপস্থিত সাংবাদিকদের অনুরোধে মিনহাজুল আবেদীন নান্নু এশিয়া কাপের জন্য যে ১৭ জনের দল দিলেন তার মধ্যে মাহমুদউল্লাহর নামটা নেই!

বাংলাদেশের সর্বশেষ তিনটি ওয়ানডে সিরিজে ছিলেন না মাহমুদউল্লাহ। যদিও মনে হচ্ছিল মাঠে ফেরা এই অভিজ্ঞ ক্রিকেটারের এশিয়া কাপের দলে হয়তো জায়গা হবে। কিন্তু হলো না! মাহমুদউল্লাহকে বাদ দিয়েই ঘোষিত হলো এশিয়া কাপের স্কোয়াড।

কেন বাদ এই অভিজ্ঞ ক্রিকেটার? ব্যাখায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘দেখুন, মাহমুদউল্লাহকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এরপর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দিয়েছে। সামনে কোন দেশের সঙ্গে কীভাবে খেলা হবে এসব নিয়ে। ম্যানেজমেন্টের সঙ্গে এবং অধিনায়কের সঙ্গে কথা বলা হয়েছে, তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মাহমুদউল্লাহ সবশেষ জাতীয় দলে খেলেছেন গত মার্চে, ইংল্যান্ডের বিপক্ষে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তার ব্যাট থেকে আসে ৩১, ৩২ ও ৮ রান। ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থতায় মাহমুদউল্লাহর ওয়ানডে দলের জায়গা নড়বড়ে হয়ে যায় তার। এরপর চলে যান বিশ্রামে।

গত ১৯ জুলাই থেকে আবার অনুশীলনে ফেরেন মাহমুদউল্লাহ। প্রস্তুতিতে ঘাটতি চোখে পড়েনি। ফিটনেস যাচাইয়ে ‘ইয়ো ইয়ো’ টেস্টে পেয়েছিলেন ১৭ এর মতো। বয়স বিবেচনায় যে মানদণ্ড ঠিক করা হয়, তাতে পাশ করে গেছেন তিনি। কিন্তু কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরিকল্পনায় ছিলেন না তিনি।

যদিও এটি বিশ্বকাপের দল নয়, এশিয়া কাপের। নান্নু বলেন, ‘এটা বিশ্বকাপের দল নয়, এশিয়া কাপের দল। এখন এশিয়া কাপের দল নিয়ে চিন্তা ভাবনা করি। বিশ্বকাপের দল দেই আমরা তারপর এটা জানানো হবে।’ ৫ সেপ্টেম্বরের মধ‌্যেই দিতে হবে বিশ্বকাপের প্রাথমিক দল।

২০২১ সালে সর্বশেষ ওয়ানডে খেলা সৌম্য সরকারকে নিয়েও অনেক আলোচনা হয়েছে। কিন্তু মিনহাজুল জানান, এশিয়া কাপের জন্য সৌম্যকে নিয়ে নির্বাচকদের মধ্যে তেমন কোনো আলোচনাই হয়নি। তবে জায়গা পেলেন আফিফ। এনিয়ে মিনহাজুল নান্নু বলেন, ‘আফিফকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। ম্যানেজমেন্ট কেন তাকে চাইছে এসব নিয়ে। তারপরও কিছু কিছু জায়গা আছে, ক্যাপ্টেনের পছন্দ হতে পারে, সেই জায়গায় আমরা তাকে সুযোগ দিয়েছি।’

Previous Post

‘অভিনন্দন সাকিব ভাই’

Next Post

হোম অব ক্রিকেটের ফ্লাড লাইটে আগুন

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

8
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
হোম অব ক্রিকেটের ফ্লাড লাইটে আগুন

হোম অব ক্রিকেটের ফ্লাড লাইটে আগুন

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
8

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD