Wednesday, July 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কেন বিপিএল থেকে সরে যাওয়ার কথা ভাবছে ঢাকা?

January 10, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কেন বিপিএল থেকে সরে যাওয়ার কথা ভাবছে ঢাকা?
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার করার ঘোষণার মধ্যেই বড় প্রশ্ন তুলে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের কার্যক্রমকে সমর্থন করলেও তাদের কাজের ধরনকে অপেশাদার ও অসম্মানজনক বলে দাবি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এই পরিস্থিতি চলতে থাকলে বিপিএল থেকে সরে যাওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে ঢাকা-এমনই ইঙ্গিত দিয়েছেন দলের প্রধান নির্বাহী আতিক ফাহাদ।

ঢাকার আপত্তির মূল জায়গা হলো, জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে ন্যূনতম প্রোটোকল মানা হচ্ছে না। রহমানুল্লাহ গুরবাজের হোটেল রুমে অনুমতি ছাড়া প্রবেশ এবং সাইফ হাসানকে ম্যাচের ঠিক আগে জেরা করার ঘটনা দলের মধ্যে ভীতি ও অস্থিরতা তৈরি করেছে বলে দাবি ঢাকার।

আতিক ফাহাদ এই প্রসঙ্গে বলেন, ‘সকাল সাতটা কিংবা আটটার দিকে গুরবাজ ঘুমাতে গেছে। তখন হুট করে তাঁর রুমে কয়েকজন ঢুকে পড়ে। বিষয়টি আগে টিম ম্যানেজার বা খেলোয়াড় কাউকেই জানানো হয়নি। শুধু দরজায় নক করেই ঢুকেই পড়েছে। এরপর গুরবাজ এসে বলল কী হচ্ছে এটা? সে তো ১০-১৫ মিনিট সংশয়ে ছিল যে আসলে কী হচ্ছে। কাঁচা ঘুমের কারণে সে বুঝতে পারছিল না। পরে জানতে পারি তারা অ্যান্টি করাপশনের লোকজন ছিল। তারা গুরবাজের ফোন দেখেছে এবং বিভিন্ন প্রশ্ন করেছে।’

এই ঘটনার পর গুরবাজ নিজের দেশের অ্যান্টি করাপশন ইউনিটের সঙ্গেও যোগাযোগ করেন বলে জানান ঢাকার সিইও।

আতিক ফাহাদের ভাষায়, ‘আকুর লোকজন যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটকে কল দিয়ে জিজ্ঞেস করলো যে এভাবে কি জিজ্ঞাসাবাদ করতে পারে কিনা অ্যান্টি করাপশন। পরে আফগানিস্তান আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিট থেকে তাকে বললো অবশ্যই প্রথমে ম্যানেজারকে জানাতে হবে ম্যানেজার প্লেয়ারকে জানিয়ে সময় নিবে। এরপর খেলোয়াড় সময় দেওয়ার পর পরে তাকে জেরা করতে পারে। এই যে একটা প্লেয়ারকে এভাবে রুমে গিয়ে আপনার আগে থেকে না জানিয়ে বিরক্ত করা এটা আইসিসিও সমর্থন করবে না। গুরবাজ আমাকে পরে বলছে যদি এই ধরনের পরিস্থিতি হলে তো আর এখানে খেলতে আসতে পারবে না।’

ঢাকা ক্যাপিটালসের অভিযোগ, এ ধরনের আচরণ শুধু খেলোয়াড়ের ব্যক্তিগত নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের ওপরই আঘাত করছে না, বরং পুরো দলের পরিবেশ নষ্ট করছে। আতিক ফাহাদ বলেন, ‘ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়রা যদি মানসিকভাবে স্থিতিশীল না থাকে সেখানে আমরা কি ভালো ফল আশা করতে পারি? প্রতি বছর আমরা ২-৩ কোটি টাকা লোকসান দিয়ে বিপিএল চালিয়ে যাচ্ছি। তার ওপর যদি আমাদের এভাবে মানসিকভাবে নির্যাতন করা হয় তাহলে আমরা কীভাবে ম্যাচে থাকব বা ফ্র্যাঞ্চাইজি লিগ কীভাবে চালিয়ে যাব সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।’

এই বাস্তবতাই বিপিএল ছাড়ার চিন্তা সামনে আনছে বলে জানান তিনি। আতিক ফাহাদ বলেন, ‘এই পরিস্থিতি চলতে থাকলে আমরা কখনো বিপিএল চালিয়ে যাওয়ার সাহস পাব না। আমি এখানে খরচ করব, ক্ষতি হবে, বিভিন্ন কোম্পানির সিআর ফান্ড এনে ঢুকাব আর যাওয়ার সময় অসম্মান নিয়ে যাব এটা তো হতে পারে না।’

বিপিএলের চলতি আসরে ইতিমধ্যেই একাধিক ফ্র্যাঞ্চাইজি আর্থিক ও ব্যবস্থাপনাগত সংকটে পড়েছে। এমন প্রেক্ষাপটে ঢাকার এই অভিযোগ টুর্নামেন্টের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়েও নতুন প্রশ্ন তুলছে। মাঠে ৬ ম্যাচে ২ জয় নিয়ে ঢাকা ক্যাপিটালস এখনো লড়াইয়ে থাকলেও, মাঠের বাইরের এই অস্থিরতা তাদের ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়েই বড় অনিশ্চয়তা তৈরি করেছে।

Previous Post

আইসিসি কি বিসিবির একমাত্র ভরসা? বিতর্কে উঠে এলো আয়ের অঙ্ক

Next Post

বিশ্বকাপ ইস্যুতে বল এখন বাংলাদেশের কোর্টে

Related Posts

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
অনান্য খেলা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

6
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

10
আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান
বিশেষ প্রতিবেদন

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

8
Next Post
নিরাপত্তা প্রশ্নে অবস্থান বদলায়নি বিসিবি, চিঠির ব্যাখ্যা দিল আইসিসি

বিশ্বকাপ ইস্যুতে বল এখন বাংলাদেশের কোর্টে

Discussion about this post

সর্বশেষ..

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

by cricbdadmin
0
6

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত দুই গোলের ধাক্কায় কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। কিন্তু শেষ ১৫ মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন...

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

by cricbdadmin
0
10

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক...

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

by cricbdadmin
0
8

এক সময় নতুন এক ক্রিকেট শক্তির উত্থানের প্রতীক ছিলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে ফেলা সেই বাঁহাতি পেসার এবার হেরে গেলেন...

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

by cricbdadmin
0
7

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
3

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD