Friday, July 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কুর্মিটোলায় করোনা টিকা নিলেন তামিম-তাসকিনরা

February 18, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
কুর্মিটোলায় করোনা টিকা নিলেন তামিম-তাসকিনরা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রাণঘাতি করোনাভাইরাসের টিকা নিতে শুরু করলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যারা নিউজিল্যান্ড সফরের দলে থাকবেন, শুরুতে তাদের অগ্রাধিকার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার অংশ হিসেবেই বৃহস্পতিবার সকালে ক্রিকেটার, বিদেশি কোচিং স্টাফ আর টিম ম্যানেজমেন্টসহ টিকা নিচ্ছেন ২৮ জন।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ টিকাদান কর্মসূচি চলছে। নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকবেন এমন ৮ জন ক্রিকেটার প্রথম দিন টিকা নিচ্ছেন না। ঢাকার বাইরে থাকায় ২০ ফেব্রুয়ারি ভ্যাকসিন নেবেন তারা।

বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে টিকা দিতে আসেন বিদেশি কোচিং স্টাফের ৬ সদস্য। হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং পরামর্শক জন লুইস, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান ক্যালফেতো ও ট্রেনার নিক লিকে দেখা গেল।

স্ত্রীকে সঙ্গে নিয়ে টিকা দিতে গেলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার সৌম্য সরকার। বোর্ড পরিচালক জালাল ইউনুস, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, ক্রিকেটার নাঈম শেখ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদরা টিকা নিয়েছেন।

এর আগেই প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন জানান, ‘আপাতত নিউজিল্যান্ডগামী ক্রিকেটারদের জন্য টিকার ব্যবস্থা করেছি। বাকিদের টিকার জন্যও তালিকা তৈরি করা হবে। সেটি সরকারের কাছে পাঠাবো আমরা। তাদের নির্দেশনা মেনেই বাকি ক্রিকেটারদের টিকা দেওয়া হবে।’

সফরে থাকছেন না সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। সব ঠিক থাকলে নিউজিল্যান্ড সফরে ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়বে। তার আগেই টিকাদান কর্মসূচির প্রথম পর্ব শেষ করতে আগ্রহী বিসিবি। শুধুমাত্র আগ্রহীদেরই দেয়া হবে করোনার প্রতিষেধক।

২০ মার্চ প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ। এরপর ২৩ ও ২৬ মার্চ ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে সিরিজের দুই ম্যাচে লড়বে টাইগাররা। এরপরই ২৮ মার্চ সিরিজের প্রথম টি-টুয়েন্টি হ্যামিল্টনে। নেপিয়ার ও অকল্যান্ডে ৩০ মার্চ ও ১ এপ্রিল সিরিজের শেষ দুটো টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

Previous Post

দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে সাকিব-তামিম

Next Post

অবশেষে আইপিএলের নিলামে মুশফিক

Related Posts

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

8
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

আইসিসি সভায় যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু তামিমের

8
বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

12
Next Post
অবশেষে আইপিএলের নিলামে মুশফিক

অবশেষে আইপিএলের নিলামে মুশফিক

Discussion about this post

সর্বশেষ..

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হতাশার গল্প যেন শেষই হচ্ছে না। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার ওয়ানডে সিরিজও হাতছাড়া হলো এক...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

আইসিসি সভায় যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু তামিমের

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে প্রথমবারের মতো আইসিসির বোর্ড সভায় যোগ দিয়েছেন তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত এই সভায়...

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

by cricbdadmin
0
12

আগের ম্যাচে ১৪২ রানও তুলতে না পারা জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। হারারে...

পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল

মুস্তাফিজের জায়গায় শরিফুল, শুরুতে বল হাতে বাংলাদেশ

by cricbdadmin
0
8

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর সিরিজে সমতা...

চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, দলে পারভেজ

by cricbdadmin
0
7

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। তার পরিবর্তে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD