২.৭ মিটার লম্বা, ১৫০ কেজি ওজনের একটি কুমির যেকোনো মানুষকে ছিঁড়েফুঁড়ে খেয়ে ফেলতে পারবে অনায়াসেই। কিন্তু সেই কুমিরের সঙ্গেই রাত কাটালেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গাই হুইটাল। অবিশ্বাস্য হলেও ঘটনাটা সত্য। কোনো রিয়ালিটি শো কিংবা বাহাদুরি দেখানোর জন্য কারও সঙ্গে বাজি ধরে কাজটি করেননি তিনি। আসলে তিনি পুরো বিষয়টা জানতেনই না হুইটাল! জিম্বাবুয়ের একটি বাংলোতে রাত যাপন করেন। সকালে নাশতা করার সময় এক গৃহপরিচারিকার চিত্কার শুনে রুমে ফিরে আসেন তিনি। এসে তো তার চোখ ছানাবড়া! তার খাটের নিচে যে বিশালাকৃতির একটি কুমির ঘাপটি মেরে বসে আছে। অথচ খাটে পা ঝুলিয়ে বসে ছিলেন অনেকক্ষণ। তার পা থেকে কয়েক সেন্টিমিটার দূরেই ছিল কুমিরটা। অথচ এ হিংস্র প্রাণীটিকে খেয়াল করেননি হুইটাল।
ভাগ্য ভাল, কুমিরটি কিছুই করল না তাকে!









Discussion about this post