বাস্তবতা বলে একটা কথা আছে। তার ছোঁয়া থাকল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া ফুটবল দলকে চমকে দেওয়া হল না। বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় লেগের ম্যাচে ০-৪ গোলে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ। গোল চারটিই প্রথমার্ধে হয়েছে। স্বান্তনা এটাই দ্বিতীয়ার্ধে গোল হজম করতে হয়নি মামুনুলদের। শক্তিশালী সকারুদের ৪৫ মিনিট গোল করতে দেয়নি, এটাই বড় প্রাপ্তি। প্রত্যাশার লাগাম টেনে রাখাই ভাল। কেননা, প্রতিপক্ষ যে বিশ্বকাপ খেলা দল।
২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে মঙ্গলবার ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লড়ে দুই দল।
৬ মিনিটে দলের সেরা তারকা টিম কাহিলের গোলে এগিয়ে যায় সকারুরা। ৩২ মিনিটে তারই আরেক গোল (২-০)। ৩৭ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগ এলোমেলো করে তুলে নেন হ্যাটট্রিক। ৪৩ মিনিটে চতুর্থ গোলটি করেন দলের অধিনায়ক মিল জেডিনাক।
বাছাই পর্বে প্রথম লেগে এই অস্ট্রেলিয়ার কাছেই ০-৫ গোলে হেরেছিল বাংলাদেশ। দেশের মাঠে এক গোল কম খেলো মামুনুলরা।
বলা দরকার এই ম্যাচকে ঘিরে নিরাপত্তার চাদরে মোড়া ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের চারপাশ।



