Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

করোনা আক্রান্ত বাবা-মার জন্য ফিরছেন মুশফিক

July 16, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাবা দিবসে তারকা ক্রিকেটারদের শ্রদ্ধা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বুধবার সকালেই ছড়িয়ে পড়ে খবরটা- জিম্বাবুয়ে সফরের মাঝ পথেই দেশে ফিরছেন মুশফিকুর রহিম। অথচ আগের দিনই খবর ছড়িয়ে পড়েছিল- যে টি-টুয়েন্টি থেকে ছুটি নিয়েছিলেন, তা খেলে ফিরবেন তিনি। কিন্তু পারিবারিক কারণে সব রেখেই দেশের পথে এই উইকেটকিপার ব্যাটসম্যান। দুপুর গড়াতেই জানা গেলো কেন হঠাৎ ফিরছেন মুশফিক।

জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের বাবা মাহবুব হামিদ ও মা রহিম খাতুন করোনা আক্রান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এই খবর নিশ্চিত করেছে। বাবা-মা অসুস্থ থাকায় দ্রুত জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন মুশফিক। তার বাবা-মার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

মুশফিকের রহিমের পাশেই আছে টিম ম্যানেজম্যান্ট। কারণ সবার আগে পরিবার। এ অবস্থায় দেশে ফিরে সবকিছু দেখেই সিদাধন্ত নেবেন মুশি। এটা নিশ্চিত জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তার। ১৬, ১৮ ও ২০ জুলাইয়ের ওয়ানডে ম্যাচে মুশফিককে পাচ্ছেন না তামিম ইকবালরা। মিস করতে পারেন টি-টুয়েন্টি সিরিজও।

অবশ্য ২০ ওভারের এই ক্রিকেট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। টেস্টের পর ওয়ানডে খেলেই দেশে ফেরার কথা ছিল তার। এই সফরের টি-টুয়েন্টি সিরিজে না খেলার জন্য বোর্ডের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন তিনি। মুশফিকের সেই কথা মেনে তাকে ছুটি দিয়েছিল বিসিবি। তার পথ ধরে ২১ জুলাই দেশে ফিরে আসার কথা ছিল তার।

কিন্তু মঙ্গলবার জানা যায়- আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে অজিদের কঠিন শর্তের কারণে টি-টুয়েন্টি সিরিজ খেলবেন তিনি। কারণ সেটা না খেলে দেশে ফিরলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাকে কঠিন হবে। কিন্তু বুধবার বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাল, ওয়ানডে সিরিজেও পাওয়া যাবে না মুশফিককে।

জিম্বাবুয়ের জৈব সুরক্ষাবলয় থেকে বেরিয়ে দেশে ফিরলে অস্ট্রেলিয়া সিরিজের আগে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে মুশফিককে। এ কারণে অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলের সঙ্গে জৈব সুরক্ষাবলয়ে থাকা নিয়ে সমস্যা হতে পারে। তবে এসব ভাবার সময় কোথায়? সবার আগে বাবা-মাকে নিয়েই ভাবতে হচ্ছে তার।

Previous Post

পারিবারিক কারণে হঠাৎ দেশে ফিরছেন মুশফিক

Next Post

অবশেষে রুবেল-শামীমের স্বস্তি

Related Posts

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

6
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

4
Next Post
যেতে পারলেন না রুবেল ও শামীম

অবশেষে রুবেল-শামীমের স্বস্তি

Discussion about this post

সর্বশেষ..

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
6

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

২৬৪ রানে থামল জুটি!

ব্যর্থতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশা কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে সফরেও ব্যাটিং ব্যর্থতা পিছু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD