Sunday, June 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

করোনায় থমকে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গন

March 10, 2020
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
করোনায় থমকে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুরে ২১ ও ২২ মার্চ এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে হওয়ার কথা দুটি টি-টুয়েন্টি ম্যাচ। সঙ্গে ১৮ মার্চ একটি কনসার্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তুতি নিয়ে ফেলেছিল। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে থমকে যাচ্ছে আয়োজন। সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।

দেশে এরইমধ্যে সন্ধান মিলেছে করোনাভাইরাস রোগী। এ কারণে সবাই সতর্ক। এমন কী এই মাসের শেষে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে করাচি যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেই শহরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে পাকিস্তানের বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি।

এরমধ্যে দুটি টেস্ট খেলতে এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে রয়েছে ইংল্যান্ড। সফরে যাওয়ার আগেই ইংলিশ অধিনায়ক জো রুট জানান, এই সফরে তারা হাত মেলাবেন না। ‘ফিস্ট বাম্পস’ (হাত মুষ্টিবদ্ধ করে অন্যের মুষ্টিবদ্ধ হাতে আলতো টোকা)।
ভারত সফরে দক্ষিণ আফ্রিকাও হাত মেলানো থেকে দূরে থাকতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।

পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস আতঙ্ক। এরমাঝেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি কদিন আগেই জানিয়ে ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যথাসময়ে মাঠে গড়াবে। তবে দেশটির সংবাদমাধ্যম এবিপি নিউজের দাবি, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টুয়েন্টি আসর এবার অনুষ্ঠিত না-ও হতে পারে।

২৯ মার্চ নতুন মৌসুমের আইপিএল মাঠে গড়ানোর কথা। দুই মাসব্যাপী আসরের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা আগামী ২৪ মে। কিন্তু এবিপি নিউজের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে, যদি ভারতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পায় এবং পরিস্থিতির অবনতি হয়, তাহলে আইপিএল বাতিল করা হতে পারে।

একইসঙ্গে এ বছর অনুষ্ঠেয় এশিয়া কাপ ক্রিকেট ও টোকিও অলিম্পিক গেমস নিয়েও থাকছে শঙ্কা।

Previous Post

বিশ্রাম পাচ্ছেন তামিম?

Next Post

তামিম ও মুশফিকের বেতন ৬ লাখ, সৌম্যর ৪ লাখ টাকা

Related Posts

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

8
বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

7
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

9
Next Post
শেষটা জয়ে রাঙাতে চায় বাংলাদেশ

তামিম ও মুশফিকের বেতন ৬ লাখ, সৌম্যর ৪ লাখ টাকা

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ...

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করা...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

by cricbdadmin
0
9

আফগানিস্তানের মতো দলও বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলেছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলা সত্ত্বেও বাংলাদেশ এখনও বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের...

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
8

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD