তার বন্ধুত্বার গল্পটা অনেক পুরনো। তাইতো আতহার আলী খান পাকিস্তানে যেতেই আমন্ত্রণ মিলল। ওয়াসিম আকরাম খুব করে ধরলেন, ”তোমাকে আমার বাসায় যেতেই হবে।” বন্ধুকে না করলেন না আতহার।
করাচিতে হলেন ওয়াসিমের অতিথি। গেলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামের বাসায়। সেখানে ওয়াসিম ও তার স্ত্রী শানিয়েরার সঙ্গে খেলেন রাতের খাবার। মুখে তুললেন জ্বিভে জল আনা খাবার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে সেই ছবি পোস্ট করলেন আতহার।
কয়েকদিন আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে পাকিস্তান সফরে গিয়েছিলেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার।




