ফের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো ভারত। আসলে ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে জয়ই এগিয়ে দিয়েছে তাদের। জিম্বাবুয়ের ত্রিদেশীয় ক্রিকেটে হারায় অস্ট্রেলিয়া নেমে গেল ৪ নম্বরে। ৩১ বছর পর জিম্বাবুয়ের কাছে প্রথমবারের মতো হারল অজিরা।
অবশ্য আগেই যৌথভাবে শীর্ষে ছিল ভারত-অস্ট্রেলিয়া। এবার এককভাবে প্রথমস্থানে মহেন্দ্র সিং ধোনির দল। দ্বিতীয়স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। এরপর শ্রীলঙ্কা। পঞ্চমস্থানে ইংল্যান্ড। এরপরের (ক্রমানুসারে) আছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।
তালিকায় বাংলাদেশ আছে যথারীতি নবমস্থানে। এরপরই জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড।



