Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ওভালে আধা ঘণ্টায় ইতিহাস গড়লেন গিল

July 31, 2025
in বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ওভালে আধা ঘণ্টায় ইতিহাস গড়লেন গিল
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

ভারতীয় ক্রিকেটে এখন এক নতুন কণ্ঠস্বর-নাম শুবমান গিল। চুপচাপ, আবেগহীন মুখে ব্যাট চালিয়ে যাচ্ছেন এমন পথে, যেগুলোতে একসময় হেঁটেছেন গ্যারি সোবার্স, সুনীল গাভাস্কার কিংবা ডন ব্র্যাডম্যান। ওভালের আকাশে আজ যখন বৃষ্টি জমে উঠছিল, গিল তখন তৈরি করছিলেন এমন এক সকাল, যা হয়তো ভারতীয় ক্রিকেটে যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে।

চাপ ছিল অনেক। ওভালে সিরিজ নির্ধারণী ম্যাচ, প্রতিপক্ষ ইংল্যান্ড, উইকেট চ্যালেঞ্জিং, আর ভারতের দুই ওপেনার দ্রুত ফিরে গেছেন। এমন এক মুহূর্তে ক্রিজে এসে নিজের প্রথম স্কোরিং শটেই গিল যা করলেন, তা ছিল নিঃশব্দ বিস্ফোরণ। স্কয়ার লেগে ঠেলে ২ রান-এতটাই সহজ, অথচ এই রানেই তিনি ভেঙে দিলেন গ্যারি সোবার্সের ৫৯ বছরের রেকর্ড।

এক সিরিজে সেনা দেশগুলোতে সফরকারী অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন গিলের (৭২৪+)।

যেমনটা করতেন গাভাস্কার, তেমনটাই করলেন গিল-সহজ এক কাভার ড্রাইভে চার মেরে পৌঁছালেন আরেক রেকর্ডে। এবার টপকালেন ভারতেরই কিংবদন্তি গাভাস্কারকে, যিনি এক সিরিজে করেছিলেন ৭৩২ রান। গিলের ব্যাট বলছিল, তিনি অতীত জানেন, কিন্তু তাকিয়ে আছেন সামনে।

এখন গিলের সামনে রয়ে গেছে আরও বড় সুযোগ-৫৩ রান করলেই তিনি হবেন ভারতের হয়ে এক সিরিজে সর্বোচ্চ রানের মালিক (গাভাস্কার ৭৭৪), ৮৯ রান করলেই ছাড়িয়ে যাবেন ব্র্যাডম্যানকেও। অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানকারী (৮১০ রান)। আরেকটি সেঞ্চুরি করলেই ক্লাইভ ওয়ালকটের সঙ্গে ভাগ বসাবেন এক সিরিজে ৫ সেঞ্চুরির রেকর্ডে।

এই তিনটি সম্ভাবনাই গিলকে পরিণত করতে পারে শুধুই ভারতের নয়, ক্রিকেট বিশ্বের এক নতুন ইতিহাসে।

Previous Post

খালেদের বিশ্বাস এশিয়া কাপের ফাইনালে যাবে বাংলাদেশ

Next Post

আজিজুল-কালামের লড়াই বিফলে, জয় পেল না বাংলাদেশ

Related Posts

ফেরার লড়াই শুরু সৌম্যর
বিশেষ প্রতিবেদন

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

20
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

19
Next Post
আজিজুল-কালামের লড়াই বিফলে, জয় পেল না বাংলাদেশ

আজিজুল-কালামের লড়াই বিফলে, জয় পেল না বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
20

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
19

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

by cricbdadmin
0
17

মেহেদি হাসান মিরাজ যখন টেলিভিশনের পর্দায় বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখেছিলেন, তখন তার বয়সও আট হয়নি। ২০০৫ সালের কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর...

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

by cricbdadmin
0
13

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গত রাতে পুরস্কার বিতরণী মঞ্চে যখন তাওহিদ হৃদয়ের হাতে তুলে দেওয়া হলো ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’-এর...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD