Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এবার কিউইদের পেস আক্রমণ দেখাবে বাংলাদেশ

March 18, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এবার কিউইদের পেস আক্রমণ দেখাবে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সব সময়ই নিউজিল্যান্ডে পেস বোলাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ দলের পেসাররা সে সুবিধা ঠিকমতো নিতে পারেনি। তবে এবার আর কোন ভুল করবে না মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেরা। ঠিকই আসন্ন সিরিজে কিউই ব্যাটসম্যানদের বিপক্ষে জ্বলে উঠবেন। দেখাবেন পেস তোপ। এমনটাই আশা করেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

এবার নিউজিল্যান্ড সফরে ৭ জন পেসার নিয়ে গেছে টিম টাইগার্স। তাই হেড কোচ রাসেল ডমিঙ্গো আশা করছেন, আসন্ন সিরিজে স্বাগতিকদের পেস বোলিংয়ে চমকে দেবে লাল-সবুজ প্রতিনিধিরা।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ স্কোয়াডে যে ৭ জন পেসার রয়েছেন তারা হলেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও আল আমিন হোসেন। এরইমধ্যে কিউই কন্ডিশনে খেলে ফেলেছেন সাইফউদ্দিন, তাসকিন, রুবেল ও মোস্তাফিজ। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে ডানেডিনে সংবাদ সম্মেলনে নিজের শক্তির জায়গা বলতে গিয়ে ডমিঙ্গো আলোয় আনলেন আড়ালের পেসারদের, ‘আমাদের বেশ কজন তরুণ ফাস্ট বোলার উঠে আসছে, নিউজিল্যান্ড হয়তো ওদের আগে সেভাবে দেখেনি। আমার ধারণা, তারা হয়তো এই পেসারদের দেখার আশাও করছে না। কিন্তু ওরা দারুণ সম্ভাবনাময়। হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা বেশ দারুণ বোলিং করছে। যে ফাস্ট বোলাররা এখন উঠে আসছে, তাদের নিয়ে আমরা রোমাঞ্চিত।’

যে ৭ পেসার বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন তাদের মধ্যে একবারে নতুন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। এদিকে মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ কয়েক বছর জাতীয় দলের জার্সিতে খেললেও তারা এখনও তরুণ। এজন্য আসন্ন সিরিজে তাদের কাছ থেকে দারুণ কিছু আশা করছেন ডমিঙ্গো।

কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত তাসকিন খেলে ফেলেছেন ৫ ওয়ানডে, ২ টেস্ট ও ১টি টি-টোয়েন্টি তিনি খেলেছেন। যে কারণে এ সফরে সবচেয়ে অভিজ্ঞ পেসার তিনিই। তাই তার কাছ থেকে বাড়তি পারফরম্যান্স আশা করছেন কোচ।

ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী শনিবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।

Previous Post

মোসাদ্দেককে নিয়ে শঙ্কা কাটেনি!

Next Post

নিউজিল্যান্ডে জয়খরা কাটাতে মুখিয়ে বাংলাদেশ

Related Posts

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

5
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

6
প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

9
Next Post
ফের ভেঙে গেল ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়

নিউজিল্যান্ডে জয়খরা কাটাতে মুখিয়ে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

by cricbdadmin
0
5

২০২৭ সালে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ- র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখা। সরাসরি...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

দুই ম্যাচ শেষে সিরিজ সমতায়। একবার বাংলাদেশ, একবার নিউজিল্যান্ড। তাই তিন ম্যাচের এই লড়াইয়ের শেষ দিনটি এখন আলাদা গুরুত্ব পেয়েছে।...

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
9

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD