Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এপ্রিলে যাবে বাংলাদেশ, ঈদের পর আসবে শ্রীলঙ্কা

March 9, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এপ্রিলে যাবে বাংলাদেশ, ঈদের পর আসবে শ্রীলঙ্কা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অবশেষে নিশ্চিত হলো শ্রীলঙ্কা সফর। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে এপ্রিলে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল

এরপর ফিরতি সফরে ২০ মে ঢাকায় আসবে লঙ্কানরা। এ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দলটি। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘লঙ্কা সফরে দুটি টেস্ট একই জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল সম্ভবত আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬ থেকে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্য প্রটোকল যে সব আছে, এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।’

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে মাত্র সপ্তাহ দুয়েকের জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকবেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। এরপর ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। সেই সিরিজ খেলতে ২০ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।

রোববার গণমাধ্যমের সামনে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা আশা করছি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার পরে আমাদের সাথে শ্রীলঙ্কার হোম সিরিজ হওয়ার কথা। তিন ম্যাচের ওডিআই সিরিজ। এই তিনটা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা মে মাসের ২০ তারিখের দিকে বাংলাদেশে আসবে।’

একইসঙ্গে জানান এশিয়া কাপ কবে হবে এটা এখনো নিশ্চিত না। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘এশিয়া কাপের পুরো বিষয়টা কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি বিষয়। যদিও আমরা ফুল মেম্বার হিসেবে এটার সঙ্গে সম্পৃক্ত তবে এ ধরণের কোন বিষয় মিডিয়া ডিসক্লোজার বা আমি মনে করি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করা ভালো হবে।’

Previous Post

আইপিএলের পর্দা উঠছে ৯ এপ্রিল

Next Post

এক নজরে এবারের আইপিএল সূচি

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

8
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
এক নজরে এবারের আইপিএল সূচি

এক নজরে এবারের আইপিএল সূচি

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
8

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD