Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

কোহলি-স্মিথের মতো আফিফদের গড়তে চান র‍্যাডফোর্ড

October 29, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
কোহলি-স্মিথের মতো আফিফদের গড়তে চান র‍্যাডফোর্ড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের কোচ টবি র‍্যাডফোর্ডে বাংলাদেশের উঠতি ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত করে তুলতে চান তিনি। এই ইংলিশ কোচের মতে, টেস্টে ভালো হলে সব ধরনের ক্রিকেটেই সফল হওয়া সম্ভব। সময়ের সেরা ক্রিকেটারদের উদাহরণ দিয়েই তা দেখালেন র‍্যাডফোর্ড।

গত মঙ্গলবার এইচপি স্কোয়াড নিয়ে থেকে কাজ শুরু করেছেন র‍্যাডফোর্ড। ২৬ জনের এই স্কোয়াডে আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লবের মতো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া তরুণ ক্রিকেটার যেমন আছেন, তেমনি আছেন আরও একঝাঁক উঠতি প্রতিভা।

প্রথম তিন দিনের অনুশীলনে র‍্যাডফোর্ডকে দেখা গেছে এইচপির ক্রিকেটারদের টেকনিক নিয়ে অনেক সময় দিতে, নিবিড়ভাবে কাজ করতে। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সেটির কারণ ব্যাখ্যা করলেন র‍্যাডফোর্ড, ‘আমি পুরো সময়টিতেই ছেলেদের টেকনিক নিয়ে কাজ করব, ওদের পরীক্ষা নেব, টেস্ট মাচের স্বাদ দেওয়ার চেষ্টা করব। আমি কালকে একটি প্রেজেন্টেশনে ওদেরকে বলেছি, বিশ্বের সেরা সব ক্রিকেটারদের দিকে যদি তাকাও, কেন উইলিয়ামস, বিরাট কোহলি, বেন স্টোকস, স্টিভেন স্মিথ… ওরা সব সংস্করণে ভালো, কারণ ওরা টেস্টে ভালো। তাদের টেকনিকের মৌলিক ভিত মজবুত।’

তিনি আরও বলেন,‘ভিত্তি মজবুত হলে এরপর সেখান থেকে টি-টোয়েন্টি বা ৫০ ওভারের খেলায় উন্নতি করা যায়। আমি এই ছেলেদের টেকনিক মজবুত ও আঁটসাঁট করার চেষ্টা করব। টি-টোয়েন্টি ও ওয়ানডে নিয়ে পরে কাজ করব।’

টেকনিক নিয়ে জোর দিচ্ছেন কেন? সে গল্পই এবার শোনালেন র‍্যাডফোর্ড, ‘দুই বছর আগে ক্যারিবিয়ানে বাংলাদেশের বিপক্ষে সিরিজের সময় আমি ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে ছিলাম। লাল বলের সিরিজে দেখা গেছে, তিন দিনেই ম্যাচ শেষ হয়ে গেছে। শ্যানন গ্যাব্রিয়েল, মিগুয়েল কামিন্স ও অন্য পেসারদের বোলিংয়ে বাংলাদেশের টপ অর্ডার স্রেফ উড়ে গেছে। সাদা বলের সিরিজে দেখা গেল অন্য বাংলাদেশকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ তারা জিতে নিল। আমি তাই এখানে বোর্ড ও ক্রিকেটারদের বলেছি, এমন এক গ্রুপ ক্রিকেটার তৈরি করে দিতে চাই, যারা টেস্ট ক্রিকেটে ভালো করতে পারে। তারা যেন টেকনিক্যালি আঁটসাঁট হয়, ৯০ মাইল গতির বল খেলতে পারে, ৫ ঘণ্টা ধরে ব্যাট করতে পারে, লম্বা স্পেলে বোলিং করতে পারে।’

আগামী ১১ নভেম্বর পর্যন্ত এই দফায় এইচপির ক্যাম্প চলবে। র‍্যাডফোর্ড জানালেন, এই সময়টুকুতে শুধু বড় দৈর্ঘ্যের ক্রিকেট নিয়েই কাজ করা হবে, ‘প্রথম দফার এই দুই সপ্তাহ সময় লাল বলের ক্রিকেট নিয়েই কাজ হবে। বোলিং মেশিন ব্যবহার করা, শর্ট বল, সুইং বল সামলানো, সবকিছু এমনভাবে সাজানো হয়েছে টেস্ট টেকনিক নিয়ে কাজ করা যায়। যেখানে কাজ করা জরুরি, সেসব দিক নিয়ে কাজ করা যায়।’

সীমিত ওভারের ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে লোকের আগ্রহ বেশি। উঠতি ক্রিকেটারদেরও ভাবনায় এসব থাকে বেশি। বাংলাদেশের ক্রিকেটেও বড় দৈর্ঘ্যের ক্রিকেট গুরুত্ব পায় কম। র‍্যাডফোর্ড সেখানেই বদল দেখতে চান, ‘এখন বিশ্বক্রিকেটেই সীমিত ওভারের ক্রিকেট নিয়ে আলোচনা বেশি। লোকে আইপিএল দেখছে, ৫০ ওভারের ক্রিকেট দেখছে। এখানে স্থানীয় কোচদের কাছ থেকে জেনেছি, এখানকার তরুণ ক্রিকেটাররা লাল বলের ক্রিকেট খুব বেশি খেলেনি। ওদের মানসিকতা তাই শুধু রান করা নিয়েই। কিন্তু ব্যাটসম্যানের পেছনে যখন তিন স্লিপ, একটি গালি থাকবে, তখন বলের পেছনে যেতে হবে, বল ছাড়তে হবে। আমি চাই টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সত্যিই প্রতিন্দ্বন্দ্বিতা করুক। সেটা শুধু দেশের মাটিতে নয়, দেশের বাইরেও। অস্ট্রেলিয়ায় মিচেল স্টার্ককে খেলতে হলে এখানেও সেভাবেই প্রস্তুতি নিতে হবে। সেই টেকনিক থাকতে হবে, সেভাবেই প্রস্তুতি নিতে হবে। এটিই আমার লক্ষ্য, আমার দর্শন। এটি নিয়েই কাজ করছি।’

Related Posts

শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD