Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ইয়াসিরের দুর্দান্ত ব্যাটিং, চট্টগ্রামে এগিয়ে ‘এ’ দল

February 27, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ইয়াসিরের দুর্দান্ত ব্যাটিং, চট্টগ্রামে এগিয়ে ‘এ’ দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

চার দিনের ম্যাচে শনিবার ব্যাট হাতে শুরু থেকেই রীতিমতো দাপটে দেখালেন ইয়াসির আলি চৌধুরি। সে ধারাবাহিকতা ধরে রেখে এ তরুণ এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত পারেননি তিনি। ৮ রান আগেই বলে লাইন মিস করে হলেন এলবিডব্লিউ। পরে বাংলাদেশ ইমার্জিং দলের বাকি ব্যাটসম্যানরা থিতু হয়েও বড় স্কোর গড়তে পারেননি। তারপরও দ্বিতীয় দিন শেষে তানভিরের বোলিং নৈপুণ্যে চট্টগ্রামে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৩১৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আয়ারল্যান্ড ‘এ’ দল ২য় ইনিংসে ৪ উইকেট হারিয়ে তুলেছে ৩৫ রান। এখনও ১২৭ রানে এগিয়ে বাংলাদেশ।

শনিবার কারিগর ইয়াসির করেন ১১৫ বলে ৯২ রান। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ইনিংস গড়া ৮ চার ও ৫ ছক্কায়। এরআগে আগের দিনের ১ উইকেটে ৮১ রান নিয়ে আজ ব্যাটিং শুরু করে বাংলাদেশ ইমার্জিং দল। তাদের ভালো সূচনা এনে দেন সাইফ ও মাহমুদুল হাসান জয়। কিন্তু তাদের সম্ভাবনাময় দুটি ইনিংসই থেমে যায় পঞ্চাশের আগে। ৪৯ রানে স্বাগতিক অধিনায়ক মাহমুদুল ফিরিয়ে দেন গ্রাহাম হুমে। তার আগে তার ব্যাট থেকে আসে ৪২ রান। এর কিছুক্ষণ পরই কট বিহাইন্ড হয়ে আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না সাইফ।

দ্রুত দুই সেট ব্যাটসম্যান ফিরে গেলেও বাংলাদেশকে বিপদে পড়তে দেননি ইয়াসির। তৌহিদ হৃদয়কে নিয়ে তিনি দারুণ খেলেন। তারা গড়েন ১১২ রানের জুটি। তৌহিদকে ৩৬ রানে এলবিডব্লিউ করে প্রতিরোধ ভাঙেন জোনাথান গার্থ। তবে পিটার চেইসকে বাউন্ডারি মেরে ৬৮ বলে ফিফটি স্পর্শ করেন ইয়াসির। আস্থার সঙ্গে খেলে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত ৯২ রানে ফেরেন তিনি। এর কিছুক্ষণ পরই গুটিয়ে যায় স্বাগতিকরা।

অতিথিদের সামনে বড় রান দাঁড় করিয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে দারুণ সূচনা করে বাংলাদেশ। নিজের দ্বিতীয় ওভারেই জেমস ম্যাককলামকে কট বিহাইন্ড করেন ইবাদত।পরের তিন ব্যাটসম্যানকে বিদায় করেন প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার তানভির। যে কারণে দ্বিতীয় দিন শেষে স্বস্তিতে রয়েছে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড এ দল ১ম ইনিংস: ১৫১

বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: ৯০.৪ ওভারে ৩১৩ (আগের দিন ৮১/১) (সাইফ ৪৯, মাহমুদুল ৪২, ইয়াসির ৯২, তৌহিদ ৩৬, শাহাদাত ২০, আকবর ১৯, রিশাদ ০, তানভির ৮, ইবাদত ৪, খালেদ ০*; অ্যাডায়ার ১৬.৪-৮-২২-৩, হুমে ১৩-৩-৫৬-৩, টেক্টর ২০-৩-৮১-১, চেইস ১০-২-৩২-০, গার্থ ১২-১-৪৮-২, ডেলানি ১৬-১-৪৯-১, ডোহেনি ৩-০-২৩-০)।

আয়ারল্যান্ড এ দল ২য় ইনিংস: ২০ ওভারে ৩৫/৪ (ম্যাককলাম ১, ললোর ৮, ডোহেনি ২০, গার্থ ০, টেক্টর ২*, ক্যাম্পার ২*; ইবাদত ৬-১-১৭-১, খালেদ ৫-২-৪-০, তানভির ৭-৩-৯-৩, রিশাদ ২-১-৩-০)।

(দ্বিতীয় দিন শেষে….)

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD