হঠাৎ করেই ইনজুরিতে পড়লেন সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান বাঁ পাজরে ব্যাথা পেয়েছেন। আঘাতটা মামুলী নয়। এজন্য জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাকে নাও দেখা যেতে পারে!
আঘাতটা অবশ্য মঙ্গলবার জাতীয় দলের অনুশীলনে পেয়েছিলেন সৌম্য। তারপর বুধবার অ্যাপোলো হাসপাতালে এমআরআই করার পর দুঃসংবাদ শোনা গেল! বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানালেন, ‘রিপোর্টে সমস্যা ধরা পড়েছে।’
তাইতো বুধবার অনুশীলনে ব্যাটিং করেননি সৌম্য। আপাতত বিশ্রামে আছেন। এমন কী বিপিএলেও নাও দেখা যেতে পারে তাকে!



